TRENDING:

Durga Puja 2023: পালি ভাষা শিখতে আপনাকে আসতেই হবে এই মণ্ডপে!

Last Updated:

সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে বালুরঘাটে দুর্গাপুজোর থিম বুদ্ধের দেশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের বিগ বাজেট পুজোগুলির মধ্যে অন্যতম শিবতলী ক্লাবের পুজো। এবারে এই পুজোর থিম ‘বুদ্ধের দেশ’। ভগবান বুদ্ধর মুখনিঃসৃত বিভিন্ন বাণী ও ত্রিপিটকের নানান শ্লোক পালি ভাষায় মণ্ডপের সর্বত্র লেখা আছে। এখানে প্রবেশ করলেই মনে হবে আপনি যেন বৌদ্ধ ধর্মের কোন‌ও এক মঠ বা গুম্ফায় ঢুকে পড়েছেন।
advertisement

আরও পড়ুন: লালকেল্লা এবার আলিপুরদুয়ারে! লেজার শো-এর নানান চমক

প্রাচীন পালি ভাষা সম্পর্কে বর্তমান প্রজন্মের মধ্যে উৎসাহ বৃদ্ধি করতে এমন উদ্যোগ। বালুরঘাট শিবতলী ক্লাবের পুজোর এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ, অর্থাৎ ৫০ তম বর্ষে পদার্পণ করল এই পুজো। দীর্ঘদিন ধরেই শিবতলী ক্লাবের দুর্গাপুজো একের পর এক চমক দিয়ে চলেছে। প্রতিবছরই অভিনব থিমের মাধ্যমে বালুরঘাট শহর সহ জেলার দর্শনার্থীদের চমৎকৃত করেন এখানকার উদ্যোক্তারা।

advertisement

View More

এবার বৌদ্ধ গুম্ফার আবহ তৈরি করে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিচ্ছে বালুরঘাটের শিবতলী ক্লাব। মণ্ডপের পাশাপাশি আলোতেও থাকছে বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া। শিল্পী প্রাণকৃষ্ণ ঘোষের হাতে গড়ে উঠেছে মণ্ডপের থিম। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে বাঁশ, কাপড়, লাইটিং পেপার, রঙিন কাচ, থার্মোকল। সঙ্গে থাকছে নানান সামাজিক কার্যকলাপ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বড় সুখবর! মেন ও কর্ড লাইনের মেলবন্ধন! বর্ধমান থেকে তারকেশ্বর যাওয়া এবার হবে আরও সহজ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Durga Puja 2023: পালি ভাষা শিখতে আপনাকে আসতেই হবে এই মণ্ডপে!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল