TRENDING:

Museum: ব্রিটিশ আমলের জেলখানা এখন সংগ্রহশালা! বালুরঘাটে মাত্র ৫ টাকায় প্রত্নতাত্ত্বিক দর্শন, পয়সা উসুল অভিজ্ঞতা

Last Updated:

South Dinajpur Museum: ১৯১০ সালে নির্মিত ব্রিটিশ আমলের পুরনো জেলখানাকে ২০০৪ সালে সংস্কার করে মিউজিয়ামের রূপ দেওয়া হয়। সংগ্রহশালার প্রাচীন ভাস্কর্য ও ঐতিহাসিক নিদর্শন চোখ ধাঁধিয়ে দেবে। প্রবেশ মূল্য মাত্র ৫ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলা তার ঐতিহাসিক গুরুত্ব, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং শান্ত প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। আর এই শান্ত শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রয়েছে একটি মিউজিয়াম। যা প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনের একটি গুরুত্বপূর্ণ সংগ্রহশালা। মিউজিয়ামটি জেলা প্রশাসনিক ভবনের পাশে চকভবানী এলাকায় অবস্থিত।
দক্ষিণ দিনাজপুর মিউজিয়াম
দক্ষিণ দিনাজপুর মিউজিয়াম
advertisement

১৯১০ সালে নির্মিত ব্রিটিশ আমলের একটি পুরনো জেলখানাকে ২০০৪ সালে সংস্কার করে সংগ্রহশালার রূপ দেওয়া হয়। বর্তমানে এটি সরকারিভাবে পরিচালিত হয়। এই মিউজিয়ামে একবার পা রাখলে আপনি চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ফিরে যাবেন। মিউজিয়ামের প্রাচীন ভাস্কর্য ও ঐতিহাসিক নিদর্শন চোখ ধাঁধিয়ে দেবে। ইতিহাসকে এত কাছ থেকে দেখে মুগ্ধ হবেন যে কেউ। কী কী দেখার রয়েছে দক্ষিণ দিনাজপুরের মিউজিয়ামে? আসুন জেনে নিন…

advertisement

আরও পড়ুনঃ হিঙ্গলগঞ্জে নতুন স্লুইস গেটে ত্রুটি! নোনা জলে নষ্ট বিঘার পর বিঘা চাষ জমি, সরকারি বরাদ্দে নিম্নমানের কাজের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন চাষিরা

মিউজিয়ামের মূল আকর্ষণ ও সংগ্রহ: এখানে রাখা রয়েছে মৌর্য থেকে সুলতানি আমলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বস্তু, নবম থেকে দ্বাদশ শতাব্দীর পাল ও সেন আমলের দুর্লভ কালো পাথরের মূর্তি। যার মধ্যে উল্লেখযোগ্য, দ্বাদশ শতাব্দীর নারায়ণের ছবি এবং দশ হাত বিশিষ্ট সদাশিবের মূর্তি। এছাড়াও ৫০০টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে সংগ্রহশালায়। প্রাচীন মুদ্রা, টেরাকোটা লিপি, অলংকৃত পাথর ইত্যাদি ঐতিহাসিক স্থাপত্য সংগৃহীত এই সংগ্রহশালা শহরের প্রাণকেন্দ্র আস্ত এক ইতিহাসের কাণ্ডারিতে পরিণত হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ভিকাহারের বাসিনী কালী মন্দিরে বাইরের আলোর প্রবেশ হয় না, ৬০০ বছর ধরে ভরসা প্রদীপ, দাবি স্থানীয়দের

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

মিউজিয়াম পরিদর্শনের সময় ও প্রবেশমূল্য: সোম থেকে শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা মিউজিয়াম। শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকে। আর রবিবার বন্ধ থাকে। মিউজিয়ামের প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র ৫ টাকা। দর্শনার্থীদের জন্য বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুরের মিউজিয়ামটি নিঃসন্দেহে পয়সা উসুল অভিজ্ঞতা দেবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Museum: ব্রিটিশ আমলের জেলখানা এখন সংগ্রহশালা! বালুরঘাটে মাত্র ৫ টাকায় প্রত্নতাত্ত্বিক দর্শন, পয়সা উসুল অভিজ্ঞতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল