TRENDING:

লাগাম ছাড়া বিদ্যুৎ বিল! সরকারি কোষাগারের ব্যয় কমাতে দক্ষিণ দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতের সব অফিসে বসছে সৌর প্যানেল, জেলা পরিষদের 'সাশ্রয়ী' সিদ্ধান্ত

Last Updated:

South Dinajpur News: ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলে হ্রাস টানতে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সাশ্রয়ী সিদ্ধান্ত। জেলার আটটি পঞ্চায়েত সমিতি অফিস এবং ৬৪টি গ্রাম পঞ্চায়েত অফিসে সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: সরকারি কোষাগার থেকে ব্যয় কমাতে এবং সরকারি অর্থ জনকল্যাণমূলক প্রকল্পে ব্যয় করার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দুর্দান্ত এক পদক্ষেপ গ্রহণ করল। বালুরঘাটে অবস্থিত জেলা পরিষদের সদর দফতরে এবার সৌরশক্তির ব্যবহার চালু হচ্ছে। জানা যাচ্ছে, ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল মোকাবিলা এবং টেকসই জ্বালানি ব্যবহার প্রচারের উদ্দেশ্যের জেলা পরিষদের তরফে এই সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ
দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ
advertisement

বালুরঘাটের ডাকবাংলোপাড়ায় অবস্থিত জেলা পরিষদের বিস্তৃত অফিস কমপ্লেক্সে আধুনিক সৌর প্যানেল স্থাপনের জন্য প্রাথমিকভাবে প্রায় ৭০ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে। ক্যাম্পাসের মধ্যে একাধিক ভবন রয়েছে। প্রায় সবকটি ভবনই বর্তমানে সৌরশক্তি দ্বারা চালিত।

আরও পড়ুনঃ বন্ধুর নামে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে কুকীর্তি! প্রতিবাদ করায় নৃশংসভাবে মরতে হল সদ্য মাধ্যমিক দেওয়া ছাত্রকে, মালদহে চাঞ্চল্য

advertisement

জেলা পরিষদের আধিকারিকদের তরফে জানানো হয়েছে, সৌর প্যানেল স্থাপনের ফলে মাসিক বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সঞ্চিত অর্থ এখন পরিষদের অতিরিক্ত আয় হিসাবে বিবেচিত হচ্ছে। যা গ্রামীণ এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুনঃ অন্ধকার কাটিয়ে অনুভূতির আলোয় বীরভূম দর্শন! দৃষ্টিহীন পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণ, অবসরের আগে প্রধান শিক্ষকের ‘স্বপ্নপূরণ’

advertisement

এই উদ্যোগ সফল হতেই জেলা প্রশাসন সৌর বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। জেলার আটটি পঞ্চায়েত সমিতি অফিস এবং ৬৪টি গ্রাম পঞ্চায়েত অফিসে এবার সৌর প্যানেল স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্ষুদ্র শিল্প, বিদ্যুৎ ও অপ্রচলিত শক্তি বিষয়ক স্থায়ী কমিটি সম্প্রতি একটি সভায় এই প্রস্তাবটি তুলে ধরে। আর্থিক স্থায়ী পরিষদের তরফে মিলেছে প্রস্তাবের অনুমোদন এবং সৌর প্যানেল স্থাপনের জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ আমলে পথচলা শুরু! আজ পুরুলিয়ার গর্ব এই প্রাথমিক বিদ্যালয়, কত ইতিহাসের সাক্ষী
আরও দেখুন

প্রকল্প প্রসঙ্গে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান কৌশিক চৌধুরী জানান, অনেক সময়ে দেখা যায় তহবিলের অভাবে প্রয়োজনীয় অনেক স্থানীয় কাজ করা সম্ভব হয়ে ওঠে না। সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে যদি বিদ্যুৎ বিল সাশ্রয় করা যায় তাহলে সেই অর্থ উন্নয়নের কাজে ব্যবহার করা যেতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকটি পঞ্চায়েতে সৌর প্যানেল স্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
লাগাম ছাড়া বিদ্যুৎ বিল! সরকারি কোষাগারের ব্যয় কমাতে দক্ষিণ দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতের সব অফিসে বসছে সৌর প্যানেল, জেলা পরিষদের 'সাশ্রয়ী' সিদ্ধান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল