TRENDING:

Chandrayaan-3: চন্দ্রযান-৩ এর সাফল্য কামনায় দিকে দিকে হোম-যজ্ঞ বিজেপির

Last Updated:

বিজ্ঞানের সাফল্য কামনায় পুজো-পাঠ! চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিং চেয়ে বালুরঘাটে পুজোর আয়োজন বিজেপির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: আর ঘণ্টাখানেকের অপেক্ষা। তারপরই ভারতীয় মহাকাশ বিজ্ঞান চর্চা এক ধাক্কায় এগিয়ে যাবে কয়েকগুণ পথ। বিকেল সাড়ে পাঁচটার পর চন্দ্রযান-৩ এর চূড়ান্ত অবতরণ প্রক্রিয়া শুরু হবে। ইসরো সূত্রে জানা গিয়েছে, সন্ধে ৬ টার পর চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করার কথা চন্দ্রযান-৩ এর। এবার যাতে চন্দ্রযান সম্পূর্ণ নিরাপদে পরিকল্পনামাফিক চাঁদের মাটি ছুঁতে পারে তার জন্য প্রার্থনা, যাগ-যজ্ঞ শুরু হয়েছে দেশজুড়ে। সেই তালিকায় নাম আছে আমাদের রাজ্যের দক্ষিণ দিনাজপুরেরও। চন্দ্রযান-৩ এর সফল অবতরণ চেয়ে বুধবার রীতিমতো মণ্ডপ বেঁধে মন্দিরের সামনে হোম-যজ্ঞ আয়োজিত করল বিজেপি!
advertisement

আরও পড়ুন: Chandrayaan-3 Landing LIVE: আজ সন্ধ্যায় চাঁদে অবতরণ চন্দ্রযান ৩-র, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে ভারত তথা গোটা বিশ্ব

চন্দ্রযান-৩ এর সাফল্যের দিকে শুধু ভারতীয়রা নয় গোটা বিশ্বের নজর আছে। কারণ সম্প্রতি রাশিয়ার লুনা-২৫ চাঁদের মাটি ছোঁয়ার আগেই ভেঙে পড়ে। তবে বিজ্ঞানীদের আশা চন্দ্রযান-৩ কোনরকম বিপত্তি ছাড়াই নিরাপদে চাঁদের বুকে নামতে সফল হবে। আর সেই লক্ষ্যেই বুধবার সকাল আটটা থেকে বিজেপির উদ্যোগে বালুরঘাটে হোম-যজ্ঞ শুরু হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপির শীর্ষ নেতারা।

advertisement

আরও পড়ুন: স্কুলের প্রেয়ার লাইনে চন্দ্রযান-৩ এর সফট ল্যান্ডিংয়ের জন্য প্রার্থনা!

View More

২০১৯ সালে ইসরোর চন্দ্রযান-২ চাঁদের কক্ষপথে প্রবেশের পরেও শেষ মুহূর্তে ভেঙে পড়ে। ফলে সেবার সফল অবতরণ হয়নি। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং চন্দ্রযান-৩ এর অভিযানের সাফল্য কামনায় এই পুজো-পাঠের আয়োজন বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে বিজ্ঞানের সাফল্য কামনায় এইভাবে হোম-যজ্ঞ নিয়ে কটাক্ষ ভেসে এসেছে যুক্তিবাদী শিবিরের দিক থেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাতের নাগালেই 'পলাশের স্বর্গ'! দোলে ঘুরে আসুন হাওড়ার 'এই' জঙ্গল
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Chandrayaan-3: চন্দ্রযান-৩ এর সাফল্য কামনায় দিকে দিকে হোম-যজ্ঞ বিজেপির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল