TRENDING:

Teacher Student: ক্লাসের মধ্যেই শিক্ষককে ঠাসিয়ে চড় স্কুলছাত্রীর! বালুরঘাটে স্কুলে যা ঘটল, আসল কারণ বেরিয়ে আসতেই হতবাক সকলে

Last Updated:

Teacher Student: বালুরঘাটের এক স্কুলে শিক্ষককেই ঠাসিয়ে চড় মারল ছাত্রী। কী কারণে এমন পদক্ষেপ, কারণ সামনে আসতেই জোর বিতর্ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনুপ সান্যাল, বালুরঘাট: ক্লাসে শিক্ষকের গালে সপাটে চড় কষাল স্কুলছাত্রী! নাকখত দিয়ে ভুল স্বীকার করেছেন ওই স্কুল শিক্ষকও। বালুরঘাট হাইস্কুলের একাদশ শ্রেণীর ক্লাসরুমের এমন একটি ভাইরাল ভিডিও-কে ঘিরে তোলপাড় দক্ষিণ দিনাজপুর। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি News 18 Bangla Digital. চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে তীব্র আলোড়নও ছড়িয়েছে শিক্ষামহলে।
বালুরঘাটের স্কুলে এ কী কাণ্ড! (প্রতীকী চিত্র)
বালুরঘাটের স্কুলে এ কী কাণ্ড! (প্রতীকী চিত্র)
advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ছাত্রী শ্রেণিকক্ষের মধ্যেই বিদ্যালয়ের শিক্ষক অনুপম মুখোপাধ্যায়কে সপাটে চড় মারছে। প্রতিবাদ তো দূরের কথা, উলটে সেই শিক্ষককে কাকুতি মিনতির পাশাপাশি নাকখত দিয়ে নিজের ভুল স্বীকার করতেও দেখা যাচ্ছে। যে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল বিতর্ক, প্রশ্ন আর জল্পনা।

আরও পড়ুন: ভয়াবহ বিমান হামলা চালাল ইজরায়েল! মৃত্যু ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্তত ১০ জনের! কোন দেশে হামলা চালাল ইজরায়েল জানেন? শুনে চমকে উঠবেন

advertisement

তবে ভিডিওর সত্যতা ও ঘটনার প্রকৃত প্রেক্ষাপট এখনও স্পষ্ট নয়। ঠিক কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হল, তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। শিক্ষক সমাজ থেকে শুরু করে অভিভাবক মহল—সকলের মধ্যেই তৈরি হয়েছে উদ্বেগ। সূত্রের খবর অনুযায়ী, একাদশ শ্রেণীর ওই ছাত্রীকে বেশ কিছু অশালীন মন্তব্য করেছিলেন ওই শিক্ষক অনুপম মুখোপাধ্যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

যার প্রতিবাদ করে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছিল ওই ছাত্রী ও তার পরিবার। আর তাতেই কিছুটা ভীত হয়ে নাকখত দেওয়ার পথ বেছে নিয়েছিলেন ওই শিক্ষক। তবে জেলার নামকরা একটি সরকারি স্কুলের শিক্ষকের এমন আচরণে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে জেলাজুড়ে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দক্ষিণ দিনাজপুর/
Teacher Student: ক্লাসের মধ্যেই শিক্ষককে ঠাসিয়ে চড় স্কুলছাত্রীর! বালুরঘাটে স্কুলে যা ঘটল, আসল কারণ বেরিয়ে আসতেই হতবাক সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল