TRENDING:

Dankuni Toll Plaza: ফ্রি-তে পার হবে গাড়ি! ডানকুনি টোল প্লাজায় নতুন নিয়ম, বড় সুবিধা পাবেন এই গাড়ি চালকরা

Last Updated:

Dankuni Toll Plaza: ডানকুনি টোল প্লাজা দিয়ে যাতায়াতকারীদের জন্য বড় সুখবর। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে টোল ট্যাক্স মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নিয়ম সবার জন্য কার্যকর নয়। কারা এই সুবিধা পাবেন এবং কীভাবে টাকা বাঁচবে, জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: রাজ্যের বহু মানুষ রয়েছেন যারা যানবাহন নিয়ে ডানকুনি টোল প্লাজার উপর দিয়ে যাতায়াত করেন। অনেকেই আবার রয়েছেন, যারা বিভিন্ন কাজে রোজ এই টোল প্লাজা পারাপার করে থাকেন। আর এই সকল নাগরিকদের জন্য এবার সুখবর। কেননা এবার এই টোল প্লাজায় এক টাকাও টোল দিতে হবে না। যদিও সেই নিয়ম কিন্তু সবার জন্য নয়।
ডানকুনি টোল প্লাজায় টোল ট্যাক্স নিয়ে বড় ঘোষণা
ডানকুনি টোল প্লাজায় টোল ট্যাক্স নিয়ে বড় ঘোষণা
advertisement

টোল প্লাজা সূত্রে জানা গিয়েছে, তাদের তরফ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এমন টোল ছাড়ের বন্দোবস্ত করা হয়েছে। এমনকি এই সুযোগ অনির্দিষ্টকালের জন্য থাকছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কেন এমন সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং কারা এই সুযোগ পাবেন।

আরও পড়ুন: অমৃত ভারত প্রকল্পে ভোল বদলাবে শ্রীরামপুর স্টেশনের! সাজবে রাজ্যের বিখ্যাত এই মন্দিরের আদলে, বড় ঘোষণা রেলমন্ত্রীর

advertisement

সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে যে সমস্ত যানবাহন বর্ধমানগামী তাদের ক্ষেত্রে এমন টোল না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে যারাই কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাবেন তাদের কাউকেই টোল দিতে হবে না। তবে যারা কলকাতার দিকে যাবেন তাদের প্রত্যেককেই টোল দিতে হবে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নামখানায় শুরু হল জাগ্রত কাঁকড়াবুড়ির পুজো, ১০ দিনের মেলায় ভক্তদের কাঁকড়াভোগ বিতরণ
আরও দেখুন

বর্ধমানগামী যানবাহনের ক্ষেত্রে টোল ফ্রি করে দেওয়ার কারণ কিছু কর্তৃপক্ষ সেই ভাবে স্পষ্ট করে না জানালেও যা জানা যাচ্ছে, তা হল কলকাতা-বর্ধমান ১৯ নম্বর জাতীয় সড়কে সরডাঙা মোড়ে ফ্লাইওভারের গার্ডওয়ালের একাংশ ধসে যাওয়া। গত সপ্তাহের বুধবার সরডাঙা মোড়ে ফ্লাইওভারের গার্ডওয়ালের একাংশ ধসে যায়। আর সেই দিনই সন্ধেয় টোল ফ্রি করে দেওয়ার এমন সিদ্ধান্তের বিষয়টি জানা যায়। স্বাভাবিকভাবেই গার্ডওয়ালের ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Dankuni Toll Plaza: ফ্রি-তে পার হবে গাড়ি! ডানকুনি টোল প্লাজায় নতুন নিয়ম, বড় সুবিধা পাবেন এই গাড়ি চালকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল