Mysterious Light: দার্জিলিঙের আকাশে 'রহস্যময়' জেলিফিসের মতো আলো,UFO না ভীন গ্রহের প্রাণীর হানা? জল্পনা তুঙ্গে
- Reported by:SUROJIT DEY
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দার্জিলিঙে চাঞ্চল্য, সন্ধের আকাশে দেখা গেল রহস্যময় জেলিফিশের মতো আলো! তাহলে কি ভীন গ্রহের প্রাণী হানা দিয়েছিল? পাহাড়জুড়ে উত্তেজনা! বহু পর্যটক সেই দৃশ্য মোবাইলবন্দি করে রাখেন।
advertisement
1/5

দার্জিলিংয়ের আকাশে ‘জেলিফিশ’ আকৃতির রহস্যময় আলো! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি। ৫-৭ মিনিট ধরে দেখা যায় সেই দৃশ্য। কীসের আলো? কোনও মহাজাগতিক ঘটনা নাকি মিসাইল? মানুষের কৌতূহল তুঙ্গে।
advertisement
2/5
দার্জিলিং, কালিম্পংয়ের ঝান্ডি থেকে শুরু করে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়, সন্ধার আকাশে দেখা গেল এক অদ্ভুত আলো। উত্তর–পূর্ব দিক থেকে পশ্চিমের দিকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ভেসে যেতে দেখা যায় ‘জেলিফিশ’ আকৃতির উজ্জ্বল আলোর ঝলক। ঘটনায় বিস্মিত স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। অনেকেই দৃশ্য মোবাইলে তুলে রাখেন। প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো বা কোনও জেট প্লেন। কিন্তু প্রত্যক্ষদর্শীদের দাবি, প্লেনের মতো একাধিক লাল বা হলুদ আলো ছিল না! পাশাপাশি আলো ছিল অনেক বেশি বিচ্ছুরিত। ফলে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা শুরু হয়—কেউ বলছেন মহাজাগতিক ঘটনা, কেউ বলছে মিসাইল, আবার কারও মতে এটি হতে পারে ইউএফও!
advertisement
3/5
জানা যায়, ওই রহস্যময় আলোর উৎস ছিল একটি রকেট উৎক্ষেপণ। মার্কিন মহাকাশ প্রযুক্তি সংস্থা SpaceX–এর Falcon 9 রকেট উৎক্ষেপণের ফলেই আকাশে তৈরি হয়েছিল জেলিফিশের মতো আলোকচ্ছটা।
advertisement
4/5
১৫ মার্চ যুক্তরাষ্ট্রের Cape Canaveral Space Force Station–এর Space Launch Complex-40 থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। এতে বহন করা হচ্ছিল ২৯টি Starlink V2 Mini Optimized স্যাটেলাইট। স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে উৎক্ষেপণ হয়, ভারতীয় সময় তখন ৭টা ৭ মিনিট। ঠিক সেই সময়েই উত্তরবঙ্গের আকাশে দেখা যায় রহস্যময় আলো
advertisement
5/5
বিশেষজ্ঞদের মতে, রকেট উচ্চ বায়ুমণ্ডলে পৌঁছোনোর পর উপরের স্তর থেকে নির্গত গ্যাস সূর্যের আলোয় আলোকিত হয়ে বিশাল আলোর মেঘ তৈরি করে। সেই গ্যাসের মেঘই সন্ধ্যার আকাশে জেলিফিশের মতো আকৃতি নেয়। উপযুক্ত বায়ুমণ্ডলীয় পরিস্থিতি থাকলে এই দৃশ্য হাজার হাজার কিলোমিটার দূর থেকেও দেখা সম্ভব।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Mysterious Light: দার্জিলিঙের আকাশে 'রহস্যময়' জেলিফিসের মতো আলো,UFO না ভীন গ্রহের প্রাণীর হানা? জল্পনা তুঙ্গে