TRENDING:

Indian Post Office News: জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুললেই মিলছে নগদ ৩০০০ টাকা! ভিড় ডাকঘরে, আসল ব‍্যাপার হল...

Last Updated:

সকাল কিংবা রাত, বালুরঘাট হেড পোস্ট অফিসের সামনে আসলেই দেখা যাবে মহিলাদের লম্বা লাইন। উদ্দেশ্য একটাই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুললেই পোস্ট অফিসের মাধ্যমে পাওয়া যাবে ৩০০০ টাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: সকাল কিংবা রাত, বালুরঘাট হেড পোস্ট অফিসের সামনে আসলেই দেখা যাবে মহিলাদের লম্বা লাইন। উদ্দেশ্য একটাই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুললেই পোস্ট অফিসের মাধ্যমে পাওয়া যাবে টাকা।
advertisement

সমস্ত মহিলারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন পোস্ট অফিসের দরজা খুলবে। যার যত আগে লাইন তার তত তাড়াতাড়ি ছুটি। ভিড় সামাল দিতে হিমশিম খেলেন পোস্ট অফিসের কর্মীরা। যদিও কেন্দ্রের পক্ষ থেকে কোনও ভাতা দেওয়া হচ্ছে না বলেই সূত্রের খবর।

প্রসঙ্গত, পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট করতে পারলেই মাসে মিলবে  ৩০০০ টাকা। দেবে মোদি সরকার। এই রকম ভাবেই প্রচার হয়েছে গ্রামে গ্রামে। বালুরঘাট হেড পোস্ট অফিসে আসছেন ৫০০-৬০০ জন মহিলা। প্রত্যেকেই চাইছেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে। যদিও পোস্ট অফিসের পক্ষ থেকে গ্রাহক পরিষেবা দেওয়ার জন্য ৭ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে৷

advertisement

আরও পড়ুন: মাটির সোঁদা গন্ধে ভরে উঠবে ত্রিধারার মণ্ডপ! পুজোর থিমে বিরাট চমক

তবে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুললেও সরকারি কোনও ভাতা ঢুকছে কি না, তা নিয়ে কিছু জানা নেই বলেই পোস্ট অফিসের কর্মীরা জানাচ্ছেন। তপন থেকে বুনিয়াদপুর,আবার কেউ এসেছেন সুদূর গঙ্গারামপুর কিংবা কুমারগঞ্জ থেকে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকা থেকে  মহিলারা এসে লাইন দিচ্ছেন জেলা হেড পোস্ট অফিসের সামনে।

advertisement

ফলে রাত জেগে মহিলারা লাইন দিচ্ছেন বালুরঘাটে। কেউ ১৪ ঘণ্টা আবার কেউ ১৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। কেউ একরাত, কেউবা দু’রাত দাঁড়িয়ে রয়েছেন রোদ বৃষ্টি জলকে উপেক্ষা করে রাস্তার উপরেই।সঙ্গে বাড়ির পুরুষরা অবশ্য থাকছেন। কিন্তু তারা লাইনে দাঁড়াতে পারবেন না। নিয়ম মহিলারাই লাইন দেবেন, তাদের অ্যাকাউন্ট তৈরি হবে। আর এই কথা শুনেই ভিড় জমাচ্ছেন মহিলারা।

advertisement

কেউ বলছেন মাসে ৩০০০ টাকা করে পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের কাছে। কেউ আবার বলছেন ২০০০ টাকা করে পাবেন বলে শুনেছেন। তাই তারা এসেছেন অ্যাকাউন্ট করতে। হাজার কষ্ট উপেক্ষা করেও মাসে ৩০০০ টাকার বিনা পরিশ্রমে ইনকামকে হেলায় হারাতে চাইছেন না কেউ। ফলে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত, এমনকি উচ্চ বিত্তরাও এসে দাঁড়াচ্ছেন লাইনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Post Office News: জিরো ব্যালান্স অ্যাকাউন্ট খুললেই মিলছে নগদ ৩০০০ টাকা! ভিড় ডাকঘরে, আসল ব‍্যাপার হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল