TRENDING:

Murshidabad Silk: বাড়বে কদর, মিলবে বেশি লাভ! ‘মুর্শিদাবাদ সিল্ক’ নিয়ে বড় আপডেট, খুশিতে ডগমগ জেলার শাড়ি ব্যবসায়ীরা

Last Updated:

Murshidabad Silk: মুর্শিদাবাদের সিল্ক এবার জিআই স্বীকৃতির পথে। আর এর ফলে মির্জাপুর থেকে ইসলামপুর, সব জায়গাতেই এখন খুশির হাওয়া। এই ট্যাগ পাওয়ার ফলে মুর্শিদাবাদ সিল্কের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু ও বাজারমূল্য বহুগুণ বৃদ্ধি পাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: ছানাবড়া ও গরদের পর এবার সিল্ক! মুর্শিদাবাদের রেশম সুতো থেকে হয় মুর্শিদাবাদ সিল্ক, যা মুর্শিদাবাদের গৌরব ‘মুর্শিদাবাদ সিল্ক’। এবার মুর্শিদাবাদ সিল্ক জিআই পাবে। আগামী দিনে মুর্শিদাবাদের ছাপা সিল্ক জিআই তকমা পেতে চলেছে। আর এর ফলে আগামীদিনে শাড়ি তৈরির আগ্রহ আরও বাড়বে। এই খবর আসতেই রঘুনাথগঞ্জের মির্জাপুর থেকে ইসলামপুর এখন সর্বত্রই খুশির হাওয়া। শিল্পীদের আশা এবার শাড়ি বিশ্বের দরবারে আরও স্থান পাবে।
advertisement

ইতিহাসের অসুসন্ধানীরা জানান, সুদূর অতীত থেকে অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতেও মুর্শিদাবাদ রেশম শিল্প ও ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছিল। মুর্শিদাবাদ সিল্ক সেই সময় থেকেই জেলার গুরুত্বপূর্ণ সম্পদ। জিআই পেলে সিল্কের ব্যবসা বৃদ্ধি পাবেই বলে জানাচ্ছেন ব্যবসায়ী থেকে রেশম চাষিরা।

আরও পড়ুন: বন্ধুত্বের ছলে চরম বিশ্বাসঘাতকতা! লিফটের নামে বিপদে ফেলার নতুন কৌশল, ঘটছে ভয়ঙ্কর কাণ্ড, সামান্য ভুলেই শ্রীঘরে ঠাঁই নিশ্চিত

advertisement

অন্যদিকে, মির্জাপুরের শিল্পীরা জানিয়েছেন, তাঁরা এক থেকে চার হাজার টাকা পর্যন্ত দামে মুর্শিদাবাদ ছাপা সিল্ক তৈরি করেন। ওই শাড়ি জিআই অন্তর্ভুক্ত হলে বিক্রি আরও বাড়বে, দামও বাড়বে। ফলে তাঁরা লাভবান হবেন। মুর্শিদাবাদ জেলায় এক লক্ষ চার হাজার স্বয়ম্ভর গোষ্ঠী রয়েছে। ১১ লক্ষ মহিলা ওই স্বয়ম্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত। তার মধ্যে ৬৫০টি স্বয়ম্ভর গোষ্ঠীর প্রায় আট হাজার মহিলা মুর্শিদাবাদ প্রিন্টেড বা ছাপা সিল্ক উৎপাদনের সঙ্গে যুক্ত। ফলে জিআই আওতায় এলে তাঁদের বিদেশে রফতানির সুযোগ বাড়বে। তাঁরা সরাসরি ট্রেডারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ে বিপ্লবীদের আশ্রয়স্থল ছিল হাওড়ার এই গ্রাম!
আরও দেখুন

বহরমপুর, ডোমকল, রানিনগর, জিয়াগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় প্রায় ৯৯টি প্রতিষ্ঠান এই শিল্পের সঙ্গে যুক্ত। মুর্শিদাবাদ সিল্ক ফ্যাব্রিক শিল্পের বার্ষিক ব্যবসা প্রায় ৩০ কোটি টাকার। মুর্শিদাবাদ সিল্ক থানকে জিআই ট্যাগ প্রদান করলে এর প্রকৃত পরিচয় সংরক্ষিত হবে এবং ভারতের ঐতিহ্যবাহী কারুশিল্প আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। ফলে এখন খুশির হাওয়া রঘুনাথগঞ্জের মির্জাপুরে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Murshidabad Silk: বাড়বে কদর, মিলবে বেশি লাভ! ‘মুর্শিদাবাদ সিল্ক’ নিয়ে বড় আপডেট, খুশিতে ডগমগ জেলার শাড়ি ব্যবসায়ীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল