Lift Giving Alert: বন্ধুত্বের ছলে চরম বিশ্বাসঘাতকতা! লিফটের নামে বিপদে ফেলার নতুন কৌশল, ঘটছে ভয়ঙ্কর কাণ্ড, সামান্য ভুলেই শ্রীঘরে ঠাঁই নিশ্চিত
- Reported by:Souvik Roy
- Published by:Madhab Das
Last Updated:
Lift Giving Alert: সাহায্য করতে গিয়ে শ্রীঘরে ঠাঁই! বন্ধুত্বের ভান করে বিপদে ফেলার ডালি সাজিয়ে বসেছে একদল মানুষ। লিফট দেওয়ার আগে ১০০ বার ভাবুন, কারণ আপনার সামান্য অসতর্কতা আপনাকেই বিপদে ফেলে দিতে পারে, জেলের ভাত খাওয়াতে পারে।
বীরভূম, সৌভিক রায়: আপনি নিজের কষ্টের উপার্জনের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে পরিবার-পরিজন অথবা আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন কোনও এক গন্তব্যস্থলে। হয়ত কোনও কাজ অথবা একান্তে কিছুটা আনন্দ করার জন্যই আপনারা বেরিয়ে পড়লেন। ধরুন আপনার পরিকল্পনা রয়েছে আজকে ছুটির দিন কোনও এক জঙ্গলে গিয়ে বনভোজন করা যাক। সেই মতো পরিকল্পনা করে বেরিয়ে পড়লেন।
তবে জঙ্গলে বনভোজনের জায়গায় যদি আপনাকে জেলের লকআপের ভিতর খাবার খেতে হয় তাহলে কী খুব একটা ভাল হবে! কী শুনে অবাক হচ্ছেন যে হঠাৎ কীসের জন্য এই কথা বলা হচ্ছে! কারণ বর্তমানে এমনটাই ঘটছে। বিশেষ করে মানুষের ওপর মানুষের বিশ্বাসের জন্যই এমন ধরনের ঘটনা ঘটছে। এটাও শুনে অবাক হলেন নিশ্চয়? তাহলে চলুন জেনে নেওয়া যাক আসল ঘটনা।
advertisement
আরও পড়ুন: একবার খরচ করে বছরের পর বছর…! বিঘাতে হেসেখেলে লাভ ৬০ হাজার, এই চাষে মুখে হাসি বর্ধমানের চাষিদের
advertisement
ধরুন আপনি আপনার কাজ থেকে বাড়ি ফিরছেন বাইকে করে। আপনি একাই রয়েছেন, ঠিক সেই সময় আপনাকে কেউ একজন হাত দেখিয়ে দাঁড়াতে বললেন, আপনি গাড়ি দাঁড় করিয়ে কী হয়েছে জিজ্ঞেস করতেই সে বলল ‘আমাকে একটু এই জায়গাটায় ছেড়ে দেবেন!’ হয়ত আপনি যখন বাড়ি ফিরছেন তখন গভীর রাত। মানবিকতার খাতিরে তাকে বললেন ‘চলুন চেপে যান পৌঁছে দিচ্ছি আপনার গন্তব্যস্থলে।’ আপনার এই একটা কথা আপনার জন্য সর্বনাশের কারণ হয়ে যেতে পারে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কারণ বর্তমানে এমনভাবেই বিভিন্ন প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়ছেন অনেকেই। অনেকেই রয়েছেন যারা অসহায়ের বাহানা করে গাড়ি দাঁড় করিয়ে সেই গাড়িতে নিজের জিনিসপত্র নিয়ে পৌঁছে যাচ্ছেন গন্তব্যস্থলে, সেই জিনিসপত্রের মধ্যে থাকছে নিষিদ্ধ নেশার দ্রব্য যেমন গাঁজা, ড্রাগস, হেরোইন। আপনিও বিশ্বাস করে আপনার গাড়িতে তাকে চাপিয়ে নিচ্ছেন। তবে পুলিশ প্রশাসন খবর পেয়ে তৎপরতার সঙ্গে সেই গাড়ি আটক করছে। যেহেতু আপনাকে নিষিদ্ধ নেশার দ্রব্যের সঙ্গে আটক করা হয়েছে তাই আপনি নির্দোষ হওয়া সত্বেও অভিযোগের ভাগীদার হচ্ছেন। আবার অনেক ক্ষেত্রে আপনার সঙ্গে বন্ধুত্বের ভান করে আপনার গাড়িতে চেপে যাওয়ার পর আপনাকে এমন একটি জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যেখান থেকে আপনার ফিরে আসার কোনও উপায় নেই। গাড়ি দাঁড় করিয়ে আপনার সর্বস্ব কেড়ে নিয়ে চলে যাচ্ছেন দুষ্কৃতীরা। এমন ভাবেই বিশ্বাসের উপর থেকেই বিশ্বাস হারিয়ে যাচ্ছে অনেকের। তাই এবার থেকে কাউকে গাড়িতে চাপানোর আগে একবার ভেবে দেখবেন যে নিজের বিপদ নিজেই ডাকছেন না তো!!
Location :
Birbhum,West Bengal
First Published :
Feb 13, 2026 9:11 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Lift Giving Alert: বন্ধুত্বের ছলে চরম বিশ্বাসঘাতকতা! লিফটের নামে বিপদে ফেলার নতুন কৌশল, ঘটছে ভয়ঙ্কর কাণ্ড, সামান্য ভুলেই শ্রীঘরে ঠাঁই নিশ্চিত








