advertisement

Agriculture News: একবার খরচ করে বছরের পর বছর...! বিঘাতে হেসেখেলে লাভ ৬০ হাজার, এই চাষে মুখে হাসি বর্ধমানের চাষিদের

Last Updated:

East Bardhaman Agriculture News: ধান বা আলুর বদলে এবার এই একটি ফলনে লাভের মুখ দেখছেন বর্ধমানের চাষিরা। একবার চারা রোপণ করলেই কেল্লাফতে! বিঘা প্রতি ৬০ হাজার টাকা নিশ্চিত লাভের এই ফসলেই এখন মজেছে গোটা জেলা।

+
কুল

কুল চাষ 

কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: রেকর্ড দামে কুল বিক্রি হওয়ায় হাসি ফুটেছে পূর্বস্থলীর কালেখাঁতলা এক গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা গ্রামের চাষিদের মুখে। এ বছর ব্যাপক ফলন ও চাহিদা বৃদ্ধির জেরে এলাকাজুড়ে বর্তমানে খুশির হাওয়া বইছে। স্থানীয় পাইকারি আড়ত থেকে প্রতিদিন ট্রাক বোঝাই কুল রওনা দিচ্ছে বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন জেলায়। ফলে গ্রামের কুল এখন ভিন রাজ্যের বাজারেও সমান জনপ্রিয়তা পাচ্ছে।
এবার বাও কুল, ভারত সুন্দরী, তাইওয়ান, নূরানী ও বল কুলের রেকর্ড উৎপাদন হয়েছে। বিশেষ করে বাও কুল ও ভারত সুন্দরীর চাহিদা সবচেয়ে বেশি। পাইকারি বাজারে এই দুই প্রজাতির দর উঠেছে কেজি প্রতি প্রায় ৪০ টাকা পর্যন্ত। বল কুল বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায়। ভাল দামের পাশাপাশি ফলনও হয়েছে আশাতীত, যা বাড়তি উৎসাহ জুগিয়েছে চাষিদের। গত ১০ থেকে ১২ বছর ধরে এলাকার কৃষকেরা উন্নত প্রজাতির কুল চাষ করে আসছেন। ধীরে ধীরে এই চাষই এখন অনেকের প্রধান আয়ের উৎস হয়ে উঠেছে।
advertisement
advertisement
মৃত্যুঞ্জয় দাস নামে এক চাষি প্রায় ১৫ বিঘা জমিতে কুল চাষ করেছেন। তাঁর কথায়, সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলন অত্যন্ত ভাল হয়েছে। বর্তমানে গোটা মাঠ জুড়ে পাকা কুল তুলতে ব্যস্ত শ্রমিকেরা। কুল চাষি পরিমল দাস, মৃত্যুঞ্জয় দাসেরা বলেন, “বিঘাতে কুল চাষ করে ৫০ থেকে ৬০ হাজার টাকা লাভ থাকে। ধান চাষের থেকে অনেক ভাল এই চাষ। বিহার, ওড়িশা-সহ বিভিন্ন রাজ্যে আমাদের কুল যাচ্ছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চাষিদের মতে, প্রথম বছরে এক বিঘা জমিতে কুল চাষ করতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। এই খরচের বড় অংশটাই চারা কেনার জন্য লাগে। তবে পরবর্তী বছরগুলোতে খরচ তুলনামূলকভাবে কমে যায় এবং লাভের পরিমাণ বাড়তে থাকে। এক বিঘা জমি থেকে বছরে প্রায় ৫০ থেকে ৬০ কুইন্টাল কুল উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন কৃষকেরা। চাষিদের আশা, আগামী বছরও যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং বাজারদর স্থিতিশীল থাকে, তাহলে সরডাঙ্গা গ্রামে কুল চাষ আরও বিস্তৃত হবে। বর্তমানে রেকর্ড ফলন ও দামে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার কুল চাষিরা। আর এসবের পরিপ্রেক্ষিতে আপনিও কুল চাষের প্রতি ঝুঁকতে পারেন মোটা লাভের জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: একবার খরচ করে বছরের পর বছর...! বিঘাতে হেসেখেলে লাভ ৬০ হাজার, এই চাষে মুখে হাসি বর্ধমানের চাষিদের
Next Article
advertisement
Nipah Virus: শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
  • নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের মৃতদেহ গ্রামে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।পরিবার সহ প্রতিবেশীদের ইচ্ছে শেষবারের মতো তাদের ঘরের মেয়েকে একবার দেখার। কিন্তু বাধ সাধছে নিপা ভাইরাস।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement