advertisement

এনআরএসে বড়সড় বিপদ! CCU-র ছাদ ভেঙে পড়ে বন্ধ ১২ বেডের ইউনিট, সরানো হল রোগীদের

Last Updated:

এনআরএস হাসপাতালের CCU-র ছাদের চাঙড় ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা পান ১২ জন রোগী। আপাতত ইউনিটটি বন্ধ রেখে রোগীদের অন্যত্র সরিয়ে চিকিৎসা চালানো হচ্ছে।

News18
News18
কলকাতাঃ কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল CCU-তে ছাদের চাঙড় ভেঙে পড়ায়। গত ১ এপ্রিল ঘটে যাওয়া এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান সেখানে ভর্তি থাকা ১২ জন রোগী।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, UNB বিল্ডিংয়ের ষষ্ঠ তলায় অবস্থিত মেডিসিন বিভাগের CCU-র ছাদে আচমকাই বড় ফাটল দেখা দেয় এবং পরে চাঙড় ভেঙে পড়ে। এর ফলে CCU-র মেঝেতেও ফাটল ধরে। এমনকি পিলার ও দেওয়ালের মধ্যেও বিচ্ছিন্নতার লক্ষণ দেখা যায়, যা পুরো কাঠামোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
advertisement
advertisement
ঘটনার পরই দ্রুত রোগীদের সেখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ১২ বেডের CCU আপাতত বন্ধ রাখা হয়েছে। বর্তমানে অন্য একটি বিল্ডিংয়ে অস্থায়ীভাবে ৫ বেডের CCU চালু করে চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্ত দফতর (PWD) মেরামতির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই CCU-তে নতুন করে কোনও রোগী ভর্তি করা হবে না। এই ঘটনার পর ফের সরকারি হাসপাতালের পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
এনআরএসে বড়সড় বিপদ! CCU-র ছাদ ভেঙে পড়ে বন্ধ ১২ বেডের ইউনিট, সরানো হল রোগীদের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement