advertisement

ভোরে গুলির আওয়াজ! দিঘায় ভোট ডিউটিতে এসে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু

Last Updated:

নির্বাচনের ডিউটি করতেই তিনি এ রাজ্যে এসেছিলেন। দিঘা বিদ্যাভবন হাইস্কুলের ক্যাম্পে থাকছিলেন তিনি ও তাঁর সহকর্মীরা।

ভয়াবহ ঘটানা (প্রতীকী ছবি)
ভয়াবহ ঘটানা (প্রতীকী ছবি)
দিঘা, পঙ্কজ দাশরথী: রহস্যমৃত্যু এক সিআরপি এফ জওয়ানের। শুক্রবার ভোরে দিঘার একটি স্কুলে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন জওয়ান। উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি। পুলিশ সূত্রে খবর, মৃত জওয়ানের নাম বীরেন্দ্র সিং। তিনি সিআরপিএফের ১৩১ আলফা ইউনিটের সদস্য ছিলেন। তাঁর বাড়ি হরিয়ানায়।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন ভোর ৫টা নাগাদ হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে স্কুল চত্বর। সহকর্মীরা ছুটে গিয়ে দেখেন, নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি চালিয়েছেন বীরেন্দ্র। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে আছেন তিনি। তড়িঘড়ি ক্যাম্পের মেডিক্যাল টিমকে ডাকা হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে ওই জওয়ান আত্মহত্যার পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। জওয়ানের দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। জওয়ানের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।
advertisement
advertisement
বারবার শিরোনামে এসেছে দিঘা। তালসারিতে শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে অভিনেতা রাহুলের মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে সৈকতে ফের বিপত্তি! দিঘায় সমুদ্রে তলিয়ে যাওয়া দুই পর্যটককে জলে ঝাঁপ দিয়ে উদ্ধার করল নুলিয়ারা। সমুদ্রে নেমে স্নানের সময় দাদু ও নাতনি দিঘার ক্ষনিকা ঘাটের কাছে আচমকাই জলে তলিয়ে যাচ্ছিল। সেই সময় তাদের কোনওরকমে উদ্ধার করে নুলিয়ারা। চিকিৎসক দম্পতি গতকাল তাজপুর বিশ্ব বাংলা ঘাটে জোয়ার চলাকালীন নেমে তলিয়ে যান। মন্দারমণির থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। তারপর ফের শিরোনামে দিঘা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
ভোরে গুলির আওয়াজ! দিঘায় ভোট ডিউটিতে এসে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement