TRENDING:

Agriculture Startups: অতি কম সময় এই ফসলের চাষ করেই হয়ে যেতে পারেন মালামাল, বেকার যুবকদের পথ দেখাচ্ছে মালদা

Last Updated:

Money Making Tips: আর্থিকভাবে স্বাবলম্বী গড়ে তুলতে এবারে মাশরুম চাষে আগ্রহ মালদহে। হাতে-কলমে কলেজ পড়ুয়াদের শেখানো  হচ্ছে মাশরুম চাষ। এই চাষ শিখে জেলায় গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেবেন পড়ুয়ারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদা: অল্প পুঁজিতেই হবে বিপুল আয়। বাজারে গেলেই মুহূর্তের মধ্যে বিক্রি হবে সব। ছোটখাটো ঘরের মধ্যেই এই চাষ করলে হবেন লাখপতি। এই চাষে প্রয়োজন হবে না সূর্যের আলোর। তাই যেকোনও সময় বাড়ির ভেতরেই করতে পারবেন এই চাষ। চিন, কোরিয়া সহ বিভিন্ন ইউরোপীয় দেশে ব্যাপক চাহিদা রয়েছে এই উদ্ভিজ্জ ফলের। তাই মাশরুম চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন চাষি থেকে শুরু করে পড়ুয়ারা। বসে থাকতে হবে না চাকরির আশায়। তাই এই চাষ দেখাচ্ছে রোজগারের পথও। স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারী মাশরুম। তাই চাহিদাও ব্যাপক রয়েছে বাজারে। মাশরুম চাষে জেলার কৃষকদের আগ্রহী করে তুলতে এবার প্রশিক্ষণ দেওয়া হল মালদহে।
advertisement

মাশরুম চাষ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হল মালদহ কলেজের পড়ুয়াদের। প্রশিক্ষণের পর এই পড়ুয়ারা জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে প্রশিক্ষণ দেবেন কৃষকদের। আর্থিকভাবে স্বনির্ভর হবেন জেলার কৃষক থেকে শুরু করে চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এই মাশরুমের ব্যাপক চাহিদা রয়েছে স্থানীয় বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে।

আরও পড়ুন: একেই বলে কপাল! বাস থেকে নেমে ১২০ টাকা খরচ, তাতেই কোটি টাকা লাগল কৌশিকের, মাথা ঘুরে যাবে শুনলে

advertisement

মাশরুম চাষের ক্ষেত্রে কৃষকদের অভিজ্ঞতা না থাকায়, জেলায় খুব কম পরিমাণ মাশরুম চাষ লক্ষ্য করা যায়। তাই জেলার কৃষকদের এই চাষে অভিজ্ঞ করে তুলতে কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণের ব্যবস্থা করল মালদহ কলেজ কর্তৃপক্ষ। জেলায় এই প্রথম মালদহ কলেজে স্থায়ীভাবে মাশরুম উৎপাদন ইউনিট খোলা হল।

View More

আরও পড়ুন: এবার করোনার শিকার ২ বছরের শিশু! সর্দি, জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হতেই ধরা পড়ল COVID! রাজ্যে আক্রান্তের সংখ্যাটা ঠিক কত? জানুন

advertisement

মালদহ জেলার অধিকাংশ অর্থনীতি কৃষিকাজের উপর নির্ভরশীল। তাই জেলার বিভিন্ন চাষের সঙ্গে যুক্ত কৃষকদের মাশরুম চাষে আগ্রহী করে তুলতে এবার পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করল মালদহ কলেজ কর্তৃপক্ষ। এর ফলে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন জেলার কৃষক থেকে শুরু করে পড়ুয়ারা।

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

জিএম মোমিন

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture Startups: অতি কম সময় এই ফসলের চাষ করেই হয়ে যেতে পারেন মালামাল, বেকার যুবকদের পথ দেখাচ্ছে মালদা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল