advertisement

Nirmala Sitharaman Interview: '' প্রকৃত বিনিয়োগে ব্যাঘাত ঘটানো সরকারের উদ্দেশ্য নয়; বরং...'', একান্ত সাক্ষাৎকারে যা বললেন অর্থমন্ত্রী

Last Updated:

নেটওয়ার্ক18-এর গ্রুপ এডিটর রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্পষ্ট করেন, STT বৃদ্ধি কেবল ফিউচার ও অপশনের ক্ষেত্রেই প্রযোজ্য, ক্যাশ মার্কেটে এর কোনও প্রভাব পড়েনি

FM Sitharaman Sets The Record Straight On STT Hike In Budget
FM Sitharaman Sets The Record Straight On STT Hike In Budget
নয়াদিল্লি: সোমবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ডেরিভেটিভ বিভাগে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) বাড়ানোর সরকারের সিদ্ধান্তের সপক্ষে সওয়াল করেন। তিনি বলেন, এই পদক্ষেপের মূল লক্ষ্য অতিরিক্ত জল্পনা দমন করা, রাজস্ব বাড়ানো নয়। নেটওয়ার্ক18-এর গ্রুপ এডিটর রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ স্পষ্ট করেন, STT বৃদ্ধি কেবল ফিউচার ও অপশনের ক্ষেত্রেই প্রযোজ্য, ক্যাশ মার্কেটে এর কোনও প্রভাব পড়েনি। তিনি বলেন, “রাজস্বের কথা ভেবে আমরা এটা করিনি। সব STT-তে নয়। আমরা শুধু ফিউচার ও অপশনেই হাত দিয়েছি। ক্যাশ মার্কেট একেবারেই ছোঁয়া হয়নি।” বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে এই সিদ্ধান্ত বাজারকে ক্ষতিগ্রস্ত করতে পারে— এমন আশঙ্কাও তিনি খারিজ করে দেন।
অর্থমন্ত্রী স্বীকার করেন, বাজারের মূল্যায়ন নিয়ে মতভেদ থাকতে পারে, তবে ডেরিভেটিভ ট্রেডিংয়ে খুচরো বিনিয়োগকারীদের বিপুল ক্ষতির পরিমাণ নিয়েই সরকারের মূল উদ্বেগ। তিনি বলেন, “জল্পনামূলক প্রবণতা… এমনকি অর্থ মন্ত্রক বহু অভিভাবক ও প্রবীণদের কাছ থেকে ফোন পায়, যারা জিজ্ঞেস করেন— ‘মানুষ টাকা হারাচ্ছে, সরকার কি চুপ করে বসে থাকবে?’” তিনি বিভিন্ন সমীক্ষার উল্লেখ করে জানান, “ফিউচার ও অপশনে যারা নেমেছেন, তাঁদের প্রায় ৯০ শতাংশই ক্ষতির মুখে পড়েছেন।” তাঁর কথায়, যেখানে জল্পনা ব্যাপক, সেখানে নিরুৎসাহক হিসেবে STT বৃদ্ধি কাজ করবে, আর মার্জিন, চুক্তির কাঠামো-সহ অন্যান্য সুরক্ষাব্যবস্থার মাধ্যমে ঝুঁকি মোকাবিলায় সেবি (SEBI) কাজ চালিয়ে যাবে।
advertisement
জল্পনা দমনে বিকল্প ব্যবস্থা নেওয়া যেত— এমন প্রস্তাবের জবাবে নির্মলা সীতারমণ বলেন, সরকারের পদক্ষেপ ছিল সুপরিকল্পিত এবং পরিসরে সীমিত। তিনি জোর দিয়ে বলেন, “যেখানে জল্পনা ব্যাপক, সেখানেই আমরা শুধু একটি নিরুৎসাহক ব্যবস্থা এনেছি। আমরা বাজারে হস্তক্ষেপ করছি না। অন্য কোনও STT-তে হাত দেওয়া হয়নি।” তিনি স্পষ্ট করেন, প্রকৃত বিনিয়োগ কার্যকলাপে ব্যাঘাত ঘটানো সরকারের উদ্দেশ্য নয়; বরং ঝুঁকিপূর্ণ ট্রেডিংয়ের অস্বাস্থ্যকর বৃদ্ধি মোকাবিলাই এই পদক্ষেপের লক্ষ্য।
advertisement
advertisement
মূলধন লাভ কর (ক্যাপিটাল গেইনস ট্যাক্স) নিয়ে প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এই দাবি খারিজ করেন যে বছরের পর বছর ধরে চুপিসারে করহার বাড়ানো হয়েছে। তাঁর মতে, এই পরিবর্তনগুলি আসলে কর কাঠামোর যুক্তিসংগত পুনর্বিন্যাসের অংশ। তিনি বলেন, “হার বেড়েছে, বা যুক্তিসংগত করা হয়েছে— যাতে সব ধরনের সম্পদ শ্রেণীকে সমানভাবে বিবেচনা করা যায়।” পাশাপাশি তিনি যোগ করেন, যেসব করদাতা নিজেদের ক্ষতিগ্রস্ত মনে করেন, তাঁদের জন্য সরকার নমনীয়তার ব্যবস্থাও রেখেছে। নির্মলা সীতারমণের কথায়, করের ভারে স্থিতিশীলতাই নীতিনির্ধারণের মূল দিশা, এবং বর্তমান কাঠামো ন্যায্যতা ও পূর্বানুমেয়তার মধ্যে একটি স্বস্তিদায়ক ভারসাম্য বজায় রেখেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Nirmala Sitharaman Interview: '' প্রকৃত বিনিয়োগে ব্যাঘাত ঘটানো সরকারের উদ্দেশ্য নয়; বরং...'', একান্ত সাক্ষাৎকারে যা বললেন অর্থমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement