advertisement

'তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে...' মুকুল রায়ের প্রয়াণে বাংলায় শোকবার্তা মোদির

Last Updated:

Modi On Mukul Roy Death: প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সববেদনা জানিয়ে এক্স হ্যান্ডেলে বাংলা ভাষায় পোস্ট দিলেন মোদি। শোকজ্ঞাপন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীরও।

মুকুল বিয়োগে গভীর শোক প্রকাশ করে মোদির
মুকুল বিয়োগে গভীর শোক প্রকাশ করে মোদির
নয়াদিল্লি: বর্ষীয়ান রাজনীতিবিদ মুকুল রায়ে মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। এক্স হ্যান্ডেলে বাংলা ও ইংরেজিতে দুটি পোস্ট দিয়ে মুকুল রায়ের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গভীর শোক প্রকাশ করে মোদির পোস্ট, “প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুকুল রায় জি’র প্রয়াণে আমি শোকাহত। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক প্রচেষ্টা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি।”
advertisement
advertisement
মুকুল রায়ের প্রয়াণে এক্স হ্যান্ডেলে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর পোস্টে শুভেন্দু লিখেছেন, “প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে গভীর ভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। স্বর্গীয় মুকুল রায়ের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”
advertisement
এক্স হ্যান্ডেলে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, ‘বঙ্গ রাজনীতিতে একটা যুগের অবসান’। তৃণমূলের জন্মসঙ্গীর মৃত্যুতে তাঁর পরিবার ও পরিজনকে সমবেদনা জানালেন ডায়মন্ড হারবারের সাংসদ। জানা গিয়েছে, মুকুলপুত্রকে ফোনও করেছেন তিনি।
advertisement
২০১৭ সালের ৩ নভেম্বর। আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দেন মুকুল রায়। ২০১৮ সালের পঞ্চায়েত ও ২০১৯ সালের লোকসভা ভোটে গেরুয়া শিবিরের হয়ে মুকুল বড় ভূমিকা নিলেও তাঁকে কোনও পদ দেয়নি বিজেপি। বিজেপি-তে যোগ দেওয়ার প্রায় ৩ বছর পরে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর তাঁকে সর্বভারতীয় সহ-সভাপতির পদ দেওয়া হয়। ২০২০ সালের ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কিছুটা পিছনের সারিতে চলে যান মুকুল।
advertisement
ভোটপর্ব মিটে যাওয়ার পরে করোনা আক্রান্ত হয়েছিলেন মুকুল। সঙ্গে স্ত্রী কৃষ্ণাও। ২ জুন কৃষ্ণা রায়কে দেখতে হাসপাতালে যান তৃণমূলের সর্বভারতীয় সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু হয় মুকুল-জায়ার অসুস্থতা নিয়ে রাজনীতি। অভিষেক হাসপাতালে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কৃষ্ণা রায়কে দেখতে যান দিলীপ ঘোষ। পর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পান মুকুল রায়। ১১ জুন, ২০২১। তপসিয়া তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ফিরে আসেন তাঁর পুরানো দলে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা স্মরণীয় হয়ে থাকবে...' মুকুল রায়ের প্রয়াণে বাংলায় শোকবার্তা মোদির
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement