আরও পড়ুন: সুন্দরবনে ভাঙল নদী বাঁধ, হু হু করে গ্রামে ঢুকছে নোনা জল
কে রাধিকা আইয়ার ২০২০ সালের ১ জুলাই বাঁকুড়ার জেলাশাসক হয়েছিলেন। এর আগে তিনি ২০১৩ – ২০১৫ পর্যন্ত এসডিও কালিম্পং এবং এডিএম(এলআর) হলদিয়া ছিলেন। তারপর ২০২০ সালে নিজের স্বামী তৎকালীন বাঁকুড়ার জেলাশাসক এস অরুণ প্রসাদের সঙ্গে পদ বদল করেন। এবার তাঁর থেকে দায়িত্বভার গ্রহণ করে বুধবার থেকে নতুন জেলাশাসক হিসেবে কাজ শুরু করলেন এন সিয়াদ। এর আগে তিনি দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক পদে ছিলেন।
advertisement
বিদায়ী জেলা শাসক কে রাধিকা আইয়ার এবার কলকাতা এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট প্রোজেক্টের ডাইরেক্টর পদে খুব শীঘ্রই যোগ দেবেন। বিদায় নেওয়ার আগে তিনি তাঁর ভাষণে স্মৃতিমেদুর হয়ে পড়েন।
নীলাঞ্জন ব্যানার্জী
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 19, 2023 8:03 PM IST






