North 24 Parganas News: সুন্দরবনে ভাঙল নদী বাঁধ, হু হু করে গ্রামে ঢুকছে নোনা জল
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:kaustav bhowmick
Last Updated:
সন্দেশখালিতে রায়মঙ্গল ও বড় কলাগাছি নদীর ৩০০ ফুট দীর্ঘ বাঁধ ভেঙে হু হু করে গ্রামে ঢুকছে জল
উত্তর ২৪ পরগনা: নদী বাঁধ ভেঙে হু হু করে গ্রামে জল ঢুকছে। সন্দেশখালিতে রায়মঙ্গল ও বড় কলাগাছি নদীর ৩০০ ফুট দীর্ঘ বাঁধ ভাঙায় এই বিপত্তি। ফলে বহু গ্রাম জলমগ্ন। ঘটনাস্থলে পৌঁছেছে সেচ দফতরের কর্মীরা।
অমাবস্যার ভরা কোটাল পরবর্তী জলোচ্ছ্বাসের জেরে বসিরহাটের সন্দেশখালি-২ ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামে জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে নদীর নোনা জল ঢুকতে শুরু করেছে আতাপুর, তালতলা ও মনিপুর সহ বেশ কয়েকটি গ্রামে। ঘটনাস্থলে গিয়েছেন সেচ দফতরের আধিকারিকরা। তাঁরা বাঁশের পাইলিং দিয়ে বাঁধ মেরামতির চেষ্টা করছেন। একদিকে নদীর প্রচন্ড স্রোত অন্যদিকে জলস্তর এতটাই বেড়ে যাচ্ছে যে বাঁধ, পাইলিং করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সেচ দফতরের কর্মীদের।
advertisement
advertisement
সামনেই আবার নিম্নচাপের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তাই নতুন করে সিঁদুরে মেঘ দেখছে সুন্দরবনবাসী। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণীসম্পদ বিকাশের স্থায়ী সমিতির সদস্য শেখ শাহজাহানের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছন সন্দেশখালি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি রওফান মোল্লা ও মনিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। গিয়ে নদী বাঁধ পরিদর্শন করেন। সেচ দফতরের আধিকারিক শান্তনু মণ্ডল বলেন, নদীর বাঁধ অনেক বড়ভাবে ভেঙেছে। বাঁধ মেরামতির কাজ চলছে। আমরা চাইছি দ্রুত বাঁধ সারাইয়ের কাজ শেষ হোক। কারণ এর পরে আরও যদি বড় বিপর্যয় আসে সে ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হচ্ছে।
advertisement
জুলফিকার মোল্লা
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 19, 2023 7:53 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সুন্দরবনে ভাঙল নদী বাঁধ, হু হু করে গ্রামে ঢুকছে নোনা জল









