TRENDING:

West Bengal Assembly Elections 2026: বিষ্ণুপুরে কাকে প্রার্থী করল কংগ্রেস? মল্ল রাজাদের কুলদেবীর মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার

Last Updated:

West Bengal Assembly Elections 2026: গত মঙ্গলবার বাঁকুড়া বিষ্ণুপুরে প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুক্লা চট্টোপাধ্য়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া: ২০২৬ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই কাছে আসছে ততই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দল। একইভাবে কংগ্রেস প্রার্থী তালিকা একটু দেরিতে ঘোষণা হলেও লড়াইয়ের ময়দান এক ইঞ্চিও ছাড়তে নারাজ কংগ্রেস প্রার্থীরা। তাই মঙ্গলবার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী উজ্জ্বল চন্দ্র মল্ল রাজাদের কুলদেবী হাজার বছরের অধিক পুরনো মা মৃন্ময়ী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন।
News18
News18
advertisement

কংগ্রেস প্রার্থীর দাবি, ‘‘বিষ্ণুপুর কংগ্রেসের গড়৷ কিন্তু কিছু গদ্দারের জন্য আজ কর্মীরা দিশেহারা৷ তাঁদের মনোবল চাঙ্গা করাই উদ্দেশ্য।’’ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের মনোনীত প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্য জয়লাভ করে এমএলএ নির্বাচিত হয় পরে যোগদান করেছিলেন তৃণমূলে। সরাসরি না বললেও এদিন সেই কথাই মনে করিয়ে দেন কংগ্রেস প্রার্থী৷

advertisement

আরও পড়ুন: CID-ই গ্রেফতার করেছে! ধৃত মালদহের ‘মাস্টারমাইন্ড’ AIMIM নেতা, প্রচারসভা থেকে জানিয়ে দিলেন মমতা

আরও পড়ুন:‘ভয় দেখাতে বলছে…,’ অমিত শাহকে বঙ্গে ৩৬৫ দিন থাকার চ্য়ালেঞ্জ মমতার! কী বললেন..

সিপিআইএমের শাসনকালে বিষ্ণুপুরের তৎকালীন কংগ্রেস নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে বিষ্ণুপুর পুরসভা দখল করেছিল কংগ্রেস৷ পরবর্তী সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। সব মিলিয়ে তাই এই ক্ষোভ কংগ্রেস প্রার্থীর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছর ভাত ছুঁয়েও দেখেননি...! কাজু-কিসমিস-খেজুরে ভরসা, প্রচারে ব্যস্ত এই তৃণমূল প্রার্থী
আরও দেখুন

গত মঙ্গলবার বাঁকুড়া বিষ্ণুপুরে প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বাঁকুড়ার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে শুক্লা চট্টোপাধ্যায়ের নাম৷ মূলত, এই দুই প্রার্থীর সঙ্গেই মূল প্রতিযোগিতা কংগ্রেস মনোনীত প্রার্থী উজ্জ্বল চন্দ্রের৷

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
West Bengal Assembly Elections 2026: বিষ্ণুপুরে কাকে প্রার্থী করল কংগ্রেস? মল্ল রাজাদের কুলদেবীর মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল