BJP Candidate: প্রার্থী ঘোষণায় বিভ্রাট! ময়নাগুড়িতে বিজেপি হয়ে মনোনয়নের দাবিদার দুই প্রার্থী, জমা দিলেন মনোনয়ন
- Reported by:SUROJIT DEY
- Published by:Ratnadeep Ray
Last Updated:
BJP Candidate: ময়নাগুড়িতে মনোনয়ন জমা দিলেন বিজেপির দুই প্রার্থী। জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায় স্পষ্ট করে দেন, এই কেন্দ্রে দলের অফিসিয়াল প্রার্থী ডালিম রায়। এদিকে, ডালিম রায় সংবাদমাধ্যমের সামনে নীতিন নবীনের স্বাক্ষর-সহ অফিসিয়াল নথি রয়েছে তা দেখিয়েছেন। কিন্তু মনোনয়ন দিয়েছেন কৌশিক রায়ও।
advertisement
1/5

কেন্দ্র এক, দল এক কিন্তু প্রার্থী দুই! এটা কী ভাবে সম্ভব? রাজ্যে নজিরবিহীন ঘটনা জলপাইগুড়িতে, ময়নাগুড়িতে পদ্ম শিবিরে দ্বন্দ্ব!আসন্ন বিধান সভা নির্বাচনে উত্তরবঙ্গকে পাখির চোখ করে ভোটের লড়াইয়ে নেমেছে পদ্মফুল এবং ঘাসফুল। কিন্তু, প্রার্থী ঘোষণা হতেই বিভিন্ন কেন্দ্রে পদ্ম শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ্যে এসেছে। তবে তার মধ্যেও নজিরবিহীন ঘটনা জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে।
advertisement
2/5
একই দিনে একই কেন্দ্রের বিজেপির দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে জল্পনা রাজ্যে নির্বাচনের আবহে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র ঘিরে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। একই দিনে বিজেপির দুই নেতা মনোনয়ন জমা দেওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলাশাসক কার্যালয়ে মনোনয়ন জমা দেন বিদায়ী বিধায়ক কৌশিক রায়।
advertisement
3/5
মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টির হয়েই আমি নমিনেশন জমা দিলাম।” অন্য দিকে, জলপাইগুড়ির বিজেপি সাংসদ চিকিৎসক জয়ন্ত রায় স্পষ্ট করে দেন, এই কেন্দ্রে দলের অফিসিয়াল প্রার্থী ডালিম রায়। এ দিকে, ডালিম রায় সংবাদমাধ্যমের সামনে নীতিন নবীনের স্বাক্ষর-সহ অফিসিয়াল নথি রয়েছে তা দেখিয়েছেন কিন্তু কৌশিক রায় সেক্ষেত্রে অপারগ হয়েছেন।
advertisement
4/5
কিন্তু কেন এই দ্বন্দ্ব? জানা গেছে, প্রথমে বিজেপি কৌশিক রায়কেই প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু পরে হঠাৎ করেই প্রার্থী বদল করে ডালিম রায়কে সামনে আনে দল। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ময়নাগুড়ি বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দেখান কর্মীরা, এমনকি অফিসে তালা ঝোলানোর ঘটনাও সামনে আসে।
advertisement
5/5
শেষ পর্যন্ত বিজেপির প্রতীকে ডালিম রায় মনোনয়ন জমা দিলেও, গোঁজ প্রার্থী হিসেবে কৌশিক রায় নির্দল প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন দাখিল করেন। ফলে একই কেন্দ্রে পদ্ম শিবিরের অন্দরে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে এই বিভাজন কি ভোটে প্রভাব ফেলবে? নাকি শেষ মুহূর্তে সমাধান খুঁজে পাবে দল? প্রশ্ন উঠলেও অপেক্ষা শুধু সময়ের।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
BJP Candidate: প্রার্থী ঘোষণায় বিভ্রাট! ময়নাগুড়িতে বিজেপি হয়ে মনোনয়নের দাবিদার দুই প্রার্থী, জমা দিলেন মনোনয়ন