TRENDING:

Alipurduar News: জলদাপাড়ার হাতির দলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বংশীধরপুরের কৃষিজমি!

Last Updated:

ফালাকাটার বংশীধরপুর গ্রামে বৃহস্পতিবার মাঝরাতে জলদাপাড়া বনাঞ্চলের এক পাল হাতি ঢুকে পড়ে। আলুর ক্ষেতে তাণ্ডব চালায় ওই হাতির দল বলে জানা যায়। কালীপুজো উপলক্ষ্যে গতকাল রাতে ওই গ্রামে এক অনুষ্ঠান চলছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : ফালাকাটার বংশীধরপুর গ্রামে বৃহস্পতিবার মাঝরাতে জলদাপাড়া বনাঞ্চলের এক পাল হাতি ঢুকে পড়ে। আলুর ক্ষেতে তাণ্ডব চালায় ওই হাতির দল বলে জানা যায়। কালীপুজো উপলক্ষ্যে গতকাল রাতে ওই গ্রামে এক অনুষ্ঠান চলছিল। মাইকের শব্দে এলাকার মানুষ হাতি ঢোকার বিষয়টি প্রথমে টের পাননি। হাতির হানায় এলাকার বিঘার পর বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতি এসেছে গ্রামে টের পেতেই সকলেই বাড়িতে ছিলেন। কেউ বাইরে বের হননি।সকাল হতেই বাইরে বেরিয়ে দেখেন ক্ষেতে আর কিছু অবশিষ্ট নেই।সব নষ্ট করেছে হাতির দল। স্থানীয় বাসিন্দা বুলু ওরাওঁয়ের প্রায় দেড় বিঘা জমির ধান নষ্ট হয়েছে।
advertisement

বীরেশ বিশ্বাসের আড়াই বিঘা জমির আলু খেত মাড়িয়ে দিয়েছে হাতির পাল। এছাড়া আরও অনেকের বিঘার পর বিঘা বেগুন খেতের ক্ষতি হয়েছে। আবার হরি সরকারের বাড়িতেও দলছুট একটি দাঁতাল আক্রমণ করে। ঘরের টিনের বেড়া ভেঙে ধান, আটা, চাল সাবাড় করে ওই দাঁতাল। রাতে ওই ঘরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে বন দফতরে ফোন করা হলেও বনকর্মীরা ঘটনাস্থলে আসতে দেরি করেন বলে স্থানীয়দের অভিযোগ। তবে ভোরবেলায় বন দফতর স্থানীয়দের তাড়ায় হাতির পালটি জঙ্গলে ফিরে যায়। বংশীধরপুর এলাকার পাশেই জলদাপাড়ার ব্যাংডাকি বিট।

advertisement

বিটের তরফে জানা গিয়েছে ক্ষতিগ্রস্তদের বন দফতরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। সেপ্টেম্বরের শেষে মাদারিহাটে বুনো হাতির হানা অব‍্যাহত লক্ষ্য করা যায়। গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালায়। এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীদের। জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে বুনো হাতি। গভীর রাতেও একটি দাঁতাল হাতির এলাকায় প্রবেশ করে।

advertisement

আরও পড়ুনঃ ভুটানে যাওয়ার জন্য হাসিমারা রেল স্টেশনে এল ইসুজু গাড়ি

View More

 

 

জানা যায় হাতিটি দক্ষিণ মাদারিহাট এলাকায় প্রবেশ করে এলাকার এক বিঘা জমির ধান নষ্ট করে। এলাকার বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়েছেন বনদফতরের বিরুদ্ধে। তারা জানান প্রতিনিয়ত বুনো হাতি আসছে এলাকায়। হাতি এসে জমির ফসল নষ্ট করছে। বনদফতরে ফোন করলেই জানানো হয় তারা অন্যত্র টহল দিচ্ছেন। এলাকাবাসীরা নিজেরাই দু'ঘন্টা চেষ্টা করে হাতি তাড়িয়েছেন। ফের হাতির হানার ঘটনা বাড়ছে মাদারিহাটে। গত অগাস্ট মাসের প্রথমের দিকে এক গভীর রাতে মাদারিহাট এলাকায় বুনো হাতি হানা দিয়ে এলাকার বাসিন্দা নিতাই চন্দ্র বিশ্বাসের রান্না ঘর ভেঙ্গে দেয়। রেশন সামগ্রী সাবার করে চলে যায়। হাতির হানা ঘটনা ঘটছে মাদারিহাটে লাগাতার।

advertisement

আরও পড়ুনঃ মেলার ব্যবসায়ীদের ফুড সেফটি আইন নিয়ে বোঝালেন বিডিও

 

 

হাতির হানায় আতঙ্কিত মাদারিহাট বাসীরা। এদিকে বনদফতরের পক্ষ থেকে বিষয়গুলি এড়িয়ে যাওয়ার অভিযোগ এলাকাবাসীদের। জুলাই মাসের শেষের দিকে এক সপ্তাহে পরপর দুবার একটি চা দোকানে দাঁতাল হাতি হানা দিয়ে ক্ষতিগ্রস্ত করল দোকান ঘর। ক্ষতিপূরণের দাবিতে সরব হন ক্ষতিগ্রস্তরা। গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি বেরিয়ে মাদারিহাটের দক্ষিণ খয়েরবাড়ি এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালায় দাঁতাল হাতি এলাকার বাসিন্দা কল্পনা সুব্বার দোকানে হানা দিয়ে ভেঙ্গে দেয় দোকানঘর। কল্পনা সুব্বা এর পূর্বেও দাঁতাল হাতি হানা দিয়ে দোকান ঘর ভেঙ্গে দিয়েছে কিন্ত কোনো ক্ষতিপূরণ পাননি তারা।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জলদাপাড়ার হাতির দলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বংশীধরপুরের কৃষিজমি!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল