TRENDING:

Bankura Weather: বাঁকুড়ার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন! কাঁচা সবজি-আলু চাষে ক্ষতির আশঙ্কা, চরম দুশ্চিন্তায় জেলার চাষিরা

Last Updated:

Bankura Weather: রবিবার বিকেলে প্রবল শিলাবৃষ্টি ও বৃষ্টিতে ভিজেছে বাঁকুড়া। টানা গরমের পর এই বৃষ্টিতে সাধারণ মানুষ স্বস্তি পেলেও চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা। তাঁদের মনে তৈরি হয়েছে উদ্বেগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া,নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ রবিবার বিকেলে হঠাৎ আবহাওয়ার নাটকীয় পরিবর্তনে প্রবল শিলাবৃষ্টি ও বৃষ্টিতে ভিজল বাঁকুড়া জেলা। বিকেলের পর থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়, শুরু হয় ঝোড়ো হাওয়া। কিছুক্ষণের মধ্যেই শিলাবৃষ্টি শুরু হয় এবং পরে নামে মুষলধারে বৃষ্টি। শহরের বিভিন্ন এলাকায় অনেকেই এই হঠাৎ শিলাবৃষ্টি উপভোগ করতে রাস্তায় বেরিয়ে পড়েন, মোবাইলে ছবি ও ভিডিও তুলতে দেখা যায় বহু মানুষকে।
advertisement

জেলা সদর সহ দক্ষিণ বাঁকুড়ার রানিবাঁধ, খাতড়া ও হিড়বাঁধ ব্লকের বিভিন্ন এলাকায় বেশ জোরাল শিলাবৃষ্টির খবর মিলেছে। প্রথমে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে বড় আকারের শিলা পড়তে শুরু করে, এরপর প্রায় এক ঘণ্টা ধরে চলে বৃষ্টি। দীর্ঘদিনের গরমের পর এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। তাপমাত্রাও সাময়িকভাবে কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

advertisement

আরও পড়ুনঃ রাঢ়বঙ্গের ইতিহাস-সংস্কৃতি রক্ষায় বিশেষ উদ্যোগ! বর্ধমানে রাজ্যস্তরের কর্মশালার আয়োজন, একাধিক বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হল অনন্য সম্মান

তবে এই শিলাবৃষ্টি নিয়ে চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা। বর্তমানে মাঠে বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি অনেক জায়গায় আলু তোলার কাজও চলছে। কৃষকদের আশঙ্কা, শিলার আঘাতে ফসলের পাতা ও গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে ফলনের উপর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাঁচা সবজি ও জমিতে থাকা আলু চাষ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন চাষিরা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

একদিকে শহরের মানুষ যেখানে এই হঠাৎ শিলাবৃষ্টি উপভোগ করেছেন, অন্যদিকে গ্রামীণ এলাকায় চাষিদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। অনেকেই এখন ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝার জন্য মাঠের দিকে নজর রাখছেন। আবহাওয়া যদি আবার খারাপ হয়, তাহলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা কৃষকদের। তাই আপাতত আকাশের দিকেই তাকিয়ে রয়েছেন জেলার বহু চাষি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura Weather: বাঁকুড়ার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন! কাঁচা সবজি-আলু চাষে ক্ষতির আশঙ্কা, চরম দুশ্চিন্তায় জেলার চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল