দুর্গাপুরে আবাসন থেকে পড়ে নার্সের রহস্যমৃত্যু৷ মৃত ওই নার্সের নাম মন্দিরা পাল৷ গত বুধবার দুর্গাপুরের একটি আবাসনের নীচ থেকে উদ্ধার হয় ২৪ বছর হয়সি মন্দিরা পালের রক্তাক্ত দেহ৷ তাঁর বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরে৷ তিনি দুর্গাপুরেরই মলানদিঘি এলাকার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন৷ মাস সাতেক আগে দুর্গাপুরের ওই হাসপাতালে নার্সের চাকরিতে যোগ দিয়েছিলেন মন্দিরা পাল৷ নার্সিং নিয়ে পড়াশোনা করতে করতেই চাকরি পান মন্দিরা৷



