সিপিএম থেকে প্রতীক-উরের পদত্যাগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই নিয়ে বিভিন্ন সিপিএম নেতা মন্তব্য করলেও শীর্ষ স্তরে এত দিন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না, শুক্রবার রাজ্য কমিটির বৈঠক শেষে এই নিয়ে মুখ খুললেন মহম্মদ সেলিম। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "প্রতীক-উরের পদত্যাগের সিদ্ধান্ত অত্যন্ত বেদনাদায়ক। এই ধরনের কর্মীকে হারানো সন্তান হারা হওয়ার সমান। এমন ঘটনা ঘটলে আগলে রেখে দেয় মা সন্তানকে। গত দেড় দুমাস ধরে কয়েকটা অভিযোগ আসছিল, অভিযোগ আসলে নির্দিষ্ট জায়গায় পাঠানো হয়। যে মুহূর্তে পেলাম এটাকে আমি দেখব বলেছিলাম, যোগাযোগ কমে যায়। পার্টির তরফে কোনও সিদ্ধান্ত হলে জানিয়ে দেব"।



