East Bardhaman News: বিনামূল্যে মিলছে জামাকাপড়, সবার জন্য নয়, অসহায় মানুষের জন্য এই হাট, কোথায় বসে জানেন?
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Riya Das
Last Updated:
East Bardhaman News: পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে শুরু হল এক মানবিক উদ্যোগ ‘অসহায় মানুষের হাট’।
গুসকরা, পূর্ব বর্ধমান, আউশগ্রাম: পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরে শুরু হল এক মানবিক উদ্যোগ ‘অসহায় মানুষের হাট’। সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের জন্য এখানে বিনামূল্যে দেওয়া হচ্ছে জামাকাপড়। আর এই উদ্যোগের পিছনে রয়েছেন গুসকরারই এক সাধারণ চা বিক্রেতা, পাঞ্জাব শেখ। শহরের বহু মানুষ এখন পাঞ্জাব শেখকে চেনেন তাঁর মানবিক কাজের জন্য।
দীর্ঘদিন ধরেই তিনি নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছেন। কখনও দুর্গাপুজোর সময় গরিব মহিলাদের শাড়ি বিতরণ, আবার কখনও সপ্তাহে একদিন দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মতো উদ্যোগ নিয়েছেন তিনি।
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! মীন রাশিতে সূর্যের গোচর আরও ভয়ানক, ১৫ মার্চ থেকে ৫ রাশির কপালে চরম দুর্ভোগ, জীবন ছারখার
এবার সেই মানবিকতার ধারাবাহিকতায় নতুন উদ্যোগ নিলেন পাঞ্জাব শেখ। নিজের চায়ের দোকানের সামনেই একটি জায়গায় দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে শার্ট, প্যান্ট, জামাকাপড়-সহ নানা পোশাক। যার প্রয়োজন, তিনি সেখান থেকে নিজের পছন্দমতো পোশাক নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। অনেকের বাড়িতেই ব্যবহার করা পুরনো জামাকাপড় পড়ে থাকে, যা অনেক সময় ফেলে দেওয়া হয়। সেইসব পোশাক সংগ্রহ করেই গড়ে উঠেছে এই ‘অসহায় মানুষের হাট’।
advertisement
advertisement
আরও পড়ুন-রাহু-বুধ-শুক্রের মেগা খেলা শুরু…! ৩ বড় গ্রহের সংযোগে ৪ রাশির জীবন ছারখার, আর্থিক সঙ্কট-বিপদ পিছু ছাড়বে না
ইতিমধ্যেই বহু মানুষ তাঁদের পুরনো কিন্তু ব্যবহারযোগ্য জামাকাপড় দিয়ে এই উদ্যোগে সামিল হয়েছেন। পাঞ্জাব শেখের কথায়, ‘কীভাবে অসহায় মানুষের পাশে থাকা যায়, সেটাই আমি সবসময় ভাবি। সেই ভাবনা থেকেই এই হাট শুরু করেছি।’ একজন সাধারণ চা বিক্রেতার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে। অনেকেরই বিশ্বাস, পাঞ্জাব শেখের এই ছোট্ট প্রচেষ্টা হয়তো অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2026 9:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বিনামূল্যে মিলছে জামাকাপড়, সবার জন্য নয়, অসহায় মানুষের জন্য এই হাট, কোথায় বসে জানেন?









