advertisement

IMD Weather Alert: শীতের দাপট এখনই কমছে না উত্তরবঙ্গে, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া? নামবে ঝেঁপে বৃষ্টি? জানুন পূর্বাভাস

Last Updated:
IMD Weather Alert: উত্তরবঙ্গে আরও কিছুদিন থাকবে শীতের প্রভাব। ভ্যালেন্টাইন্স ডে-তে শীত বজায় থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। রইল আবহাওয়ার বড় আপডেট।
1/5
*আলিপুরদুয়ার, অনন্যা দে: উত্তরবঙ্গে আরও কিছুদিন থাকবে শীতের প্রভাব। ভ্যালেন্টাইন্স ডে-তে শীত বজায় থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। রইল আবহাওয়ার বড় আপডেট।

2/5
*দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও উত্তরবঙ্গের ছবি আলাদা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। পাহাড়ি জেলাগুলোতে এখনও ঠান্ডার দাপট বজায় রয়েছে।

3/5
*সপ্তাহ শেষে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ের মতো পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। পাশাপাশি সমতলে ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পর্যটকদের কোনও অসুবিধা হবে না বলে জানা গিয়েছে। তাঁরা ঘুরতে পারবেন।

4/5
*গত কয়েক বছরের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায় ফেব্রুয়ারির এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা সাধারণত এমনই থাকে। আগামী তিনদিন, বাংলার উত্তর প্রান্তের সর্বনিম্ন তাপমাত্রার হেরফের সেভাবে হবেনা। পরবর্তী তিনদিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা।

5/5
*উত্তরবঙ্গের পাঁচটি স্থানের তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে তা জেনে নেওয়া যাক। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৫.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮, সর্বনিম্ন ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস।