IMD Jhargram Weather Update: ভ্যালেন্টাইন্স ডে'তে ঝাড়গ্রামে ভেলকি দেখাচ্ছে আবহাওয়া! কেমন থাকবে আজ সারাদিন, পূর্বাভাসে জানিয়ে দিল হাওয়া অফিস
- Published by:Madhab Das
- local18
Last Updated:
Jhargram Weather Updates Today: আজ ১৪ ফেব্রুয়ারি, ভালবাসার দিন। আর এই বিশেষ দিনেই ঝাড়গ্রামের আবহাওয়ায় দেখা যাচ্ছে বিশেষ ভেলকি। সকালে ঠান্ডা, বেলা বাড়লেই গরম। হাওয়া অফিসের দেওয়া আজকের ঝাড়গ্রামের আবহাওয়ার সম্পূর্ণ রিপোর্ট দেখুন এখানে।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। তারপর আবার আজ শনিবার ছুটির দিন, আগামীকাল রবিবারও ছুটির দিন। এমন পরিপ্রেক্ষিতে আজ কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে প্রশ্ন কৌতূহল সবই বজায় রয়েছে সাধারণ মানুষদের মধ্যে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ঝাড়গ্রামের আবহাওয়ার আপডেট।
advertisement
advertisement
advertisement
শনিবার ঝাড়গ্রামে সকাল বেলায় ঠান্ডার আমেজ বজায় থাকার পাশাপাশি হালকা কুয়াশার দেখা মেলে। তবে বাতাস না থাকার কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরম। আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট শনিবার প্রকাশ করেছে সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রামের আবহাওয়া এখন শুষ্ক থাকবে। কুয়াশা কোথায় কোথাও কোথাও দেখা যেতে পারে। তবে আগামী সপ্তাহ থেকেই ঝাড়গ্রামের সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেশ ঊর্ধ্বমুখী হবে। আগামী সপ্তাহ থেকেই হয়ত পাকাপাকিভাবে এই বছরের জন্য শীত বিদায় নেওয়া শুরু করে দেবে ঝাড়গ্রাম থেকে।








