advertisement

IMD Jhargram Weather Update: রোদ ঝলমলে আবহাওয়া, ঠান্ডা নেই বললেই চলে! কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া জানালো হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Forecast: ঝাড়গ্রামে এখন শীতের দেখা মেলা ভার। ভোরের দিকে সামান্য আমেজ থাকলেও বেলা বাড়তেই রোদের দাপটে বাড়ছে গরম। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, আজ ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই বেড়েছে এবং আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত রয়েছে।
1/6
ধীরে ধীরে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা থেকেই বিদায় নিচ্ছে শীত। স্বাভাবিকভাবেই শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ঝাড়গ্রামেও। আর এসবের মধ্যেই কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া জানালো হাওয়া অফিস।

2/6
বুধবার সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলেছে ঝাড়গ্রামে। রোদ ঝলমলে আবহাওয়ার কারণে স্বাভাবিকভাবেই সেই ভাবে ঠান্ডা নেই। তবে রাতের দিকে প্রচুর পরিমাণে শিশির ঝরেছে জেলায়।

3/6
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বুধবার আবহাওয়া সংক্রান্ত রিপোর্টে জানিয়েছে, আজ এবং আগামী কয়েক দিন কেমন থাকবে ঝাড়গ্রামের আবহাওয়া। শীতের প্রত্যাবর্তন না শীতবিদায় তা জানতে চলুন দেখে নেওয়া যাক সেই আবহাওয়ার আপডেট।

4/6
আলিপুর আবহাওয়া দফতর বুধবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, গতকাল মঙ্গলবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন ঝাড়গ্রামের আবহাওয়া শুষ্ক থাকবে।

5/6
এছাড়াও এদিন ঝাড়গ্রামের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও কোনওরকম বৃষ্টি হয়নি। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন ঝাড়গ্রামের জন্য কোনও সতর্কতা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে।

6/6
আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ধীরে ধীরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে জেলায়। শুক্রবার থেকে ঝাড়গ্রামে অনেকটাই বাড়বে, সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পারদ। আবহাওয়ার পূর্বাভাস থেকে স্পষ্ট, ঝাড়গ্রামে হালকা শীতের আমেজ হয়ত হাতেগোনা কয়েকটা দিন লক্ষ্য করা যাবে।