advertisement

IMD Jhargram Weather Update: ঠান্ডা কম, হালকা কুয়াশা! ঝাড়গ্রামে বাড়ছে পারদ, কেমন থাকবে আজকের আবহাওয়া জানালো হাওয়া অফিস

Last Updated:
Jhargram Weather Updates Today: ঝাড়গ্রামে আজ আকাশ মূলত পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস স্পর্শ করতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনভর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
1/5
ঝাড়গ্রাম থেকে ধীরে ধীরে বিদায় নিতে শুরু করেছে শীত। শুধু ঝাড়গ্রাম নয়, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা থেকেই ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। হয়ত আর দিন কয়েক শীতের অনুভূতি বজায় থাকবে, আর তারপরেই বাড়বে পারদ, ধেয়ে আসবে গরমের মরশুম।

2/5
ঝাড়গ্রামে দিন কয়েক আগে তাপমাত্রার পারদ বেশ কিছুটা বাড়লেও আবার তার ধীরে ধীরে কমতে শুরু করে এবং গত কয়েক দিন ধরে প্রায় একই রকম সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মনোরম আবহাওয়া সকাল ও সন্ধে, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি।

3/5
মঙ্গলবার ঝাড়গ্রাম জুড়ে সকাল থেকেই হালকা কুয়াশার দেখা মেলে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশা উধাও হয়ে গিয়েছে। অন্যদিকে এদিন চড়া রোদের কারণে খুব একটা ঠান্ডার অনুভূতি নেই। যদিও সকালের দিকে হালকা ঠান্ডার অনুভূতি ছিল জেলায়।

4/5
মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট প্রকাশ করেছে তা থেকে জানা যাচ্ছে, গতকাল সোমবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭০% এবং গত ২৪ ঘন্টায় কোনওরকম বৃষ্টিপাত হয়নি।

5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শুষ্ক আবহাওয়া বজায় থাকবে ঝাড়গ্রামে। আপাতত কোনও সতর্কতা নেই জেলার জন্য। আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বেসরকারি বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি ধীরে ধীরে পারদ বাড়বে জেলায়।