advertisement

Vaibhab Suryavanshi Major Concern: সূর্যবংশী ফেঁসে গেছেন, বিপক্ষ একেবারে পড়ে ফেলেছে কোন জায়গায় ঢিলে বৈভব, ফাইনালে সামলাতে পারবেন তো

Last Updated:
Bouncer Ball Weakness: সব প্রতিপক্ষই তাঁর দুর্বল দিকগুলি চিহ্নিত করে ফেলেছে৷
1/10
কলকাতা: আইপিএল থেকেই নজরে এসেছিলেন সকলের৷ আর ঘরোয়া ক্রিকেটে ধামাল-কামাল পারফরম্যান্সের পর ফ্যানদের মন পুরোপুরি জয় করে নিয়েছেন এই কিশোর স্টার৷ তবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠলেও তাঁর দুর্বল জায়গা একেবারে ওপেন হয়ে গেছে বিপক্ষের কাছে৷ বারবার প্রতিপক্ষের কাছে সেই ছকেই ধরা পড়ে যাচ্ছেন বৈভব৷ ফাইনালের আগে কি নিজের সেই ভুল শুধরে নিতে পারছেন তিনি, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷

2/10
বৈভব ৬ ইনিংসে ৪৪ গড়ে ২৬৪ রান করেছেন। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে বৈভবের স্ট্রাইক রেট  ১৪৭.৪৮। পুরো টুর্নামেন্ট জুড়ে বৈভব ২৬টি চার এবং ১৫টি ছক্কা মেরেছেন।

3/10
বুধবার (৪ জানুয়ারি) আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মাত্র ৩৩ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এর মধ্যে ছিল ৯টি চার এবং ৪টি ছক্কা। এক সময়ে মনে হচ্ছিল এই সেমিফাইনাল ম্যাচে বৈভব অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরিটি করে নেবে- কিন্তু আবারও বাউন্সারের সামনে অসহায় হয়ে পড়ে সে এবং ফলাফল আউট হয়ে যায়। ওসমান সাদাতের বলে নুরিস্তানি উমরজাইয়ের বলে ক্যাচ আউট হয় সে।

4/10
সামগ্রিকভাবে, বৈভবের ইনিংস প্রমাণ করেছে যে সে আক্রমণাত্মক খেলতে বিশ্বাস করে, কিন্তু তার দুর্বল দিকটিও সকলের সামনে একেবারে খোলা খাতার মতো উন্মোচিত হয়ে গেছে। আসলে, বৈভব বাউন্সার বল একেবারেই ঠিকমতো খেলতে পারছে না। এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বৈভব কী কী ভাবে আউট হয়েছে -

5/10
সেমিফাইনালে বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং আফগানিস্তানের বিপক্ষে বাউন্সার মারতে গিয়ে আউট হয়েছিলেন তিনি৷ মোট, ৬ বারের মধ্যে ৪ বার। এর মানে হল বৈভবকে এখন বাউন্সার খেলায় দ্রুত উন্নতি সাধন করতে হবে, কারণ সব প্রতিপক্ষই তাঁর দুর্বল দিকগুলি চিহ্নিত করে ফেলেছে৷

6/10
আমেরিকার বিরুদ্ধে, ঋত্বিক অ্যাপিডির বলে ২ রান করে বোল্ড হন বৈভব।

7/10
বাংলাদেশের বিপক্ষে বৈভব ৭২ রান করে। বাউন্সার বলটি খুব একটা শর্ট ছিল না, কিন্তু সূর্যবংশী পিছিয়ে যান, ডাক করেন এবং ডিপ মিডউইকেটের উপর দিয়ে বলটি উঁচু করে দেন, তিনি একটা বড় শট খেলার চেষ্টা করেছিলেন৷ বলটি হাওয়ায় ভাসলেও কাঙ্ক্ষিত দূরত্বে পৌঁছাতে পারেনি। ফলাফল ক্যাচ আউট হয়ে যায় সে। যদিও বলটি নো-বল লাইনের খুব কাছাকাছি ছিল কিন্তু আম্পায়ার এটিকে একটি লিগাল ডেলিভারিই মনে করেছিলেন।

8/10
নিউজিল্যান্ডের বিপক্ষে বৈভব ৪০ রান করেছিলেন, কিন্তু অফ স্টাম্পের বাইরে একটি শর্ট বল (বাউন্সার) দিয়ে জসকরণ সান্ধুর হাতে আউট হন। সূর্যবংশী একটা পুল শট খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু বলটি মিড-অফের দিকে বাতাসে অনেক উপরে উঠে গিয়েছিল। ম্যাসন ক্লার্ক দৌড়ে ফিরে গেলেন, বলের দিকে নজর রাখলেন এবং ডাইভ দিয়ে একটি দুর্দান্ত রানিং ক্যাচ নিলেন।

9/10
জিম্বাবোয়ের বিপক্ষে ২ রান করার পর বৈভব সরাসরি মিড-অফ ফিল্ডারের কাছে ক্যাচ দেন।

10/10
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বৈভবের দুর্বলতা আবারও স্পষ্ট হয়ে ওঠে, যেখানে তিনি একটি বাউন্সারে ৩০ রান করে আউট হন। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সূর্যবংশীকে তাঁর ভবিষ্যতের কেরিয়ারে প্রচুর শর্ট বলের মুখোমুখি হতে হবে। পাকিস্তানের বিপক্ষে, সূর্যবংশী স্কোয়ারের সামনে একটি পুল শট খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু বলটি ব্যাটের নিচের প্রান্তে লেগে উইকেটকিপারের কাছে চলে গেল।