advertisement

IND vs WI: মেগা ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজকে বড় আপডেট! এই তথ্য মুখে হাসি ফোটাবে ভারতের!

Last Updated:

IND vs WI: রবিবার ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপের মহারণ। প্রতিযোগিতার সুপার এইট পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ দুই দলের কাছেই কোয়ার্টার ফাইনাল।

News18
News18
রবিবার ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপের মহারণ। প্রতিযোগিতার সুপার এইট পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ দুই দলের কাছেই কোয়ার্টার ফাইনাল। যারা জিতবে তারাই সেমির টিকিট কনফার্ম করবে। ফলে মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। বড় ম্যাচের আগে নানা পরিসংখ্যান নিয়ে চলছে চর্চা।
ইডেন গার্ডেন্সের মাঠ ওয়েস্ট উইন্ডিজের জন্য বিশেষ স্মৃতিবহ। ২০১৬ সালে তারা এখানেই ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতেছিল। সেই জয়ের স্মৃতি এখনও দলকে অনুপ্রেরণা দেয়। তাই বড় ম্যাচে এই ভেন্যুতে খেলতে নামলে তারা সবসময় বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে। ভারতের বিরুদ্ধেও নামার আগে আত্মবিশ্বাসী ক্যারিবিয়ানরা।
তবে পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে ভারতই এগিয়ে। টেস্ট ক্রিকেটে দুই দলের ফলাফল মোটামুটি সমান হলেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতের আধিপত্য স্পষ্ট। বিশেষ করে একদিনের ম্যাচে এই মাঠে ওয়েস্ট ইন্ডিজ এখনও পর্যন্ত কোনো জয় পায়নি, যা ক্রিকেটের নন্দনকাননে ভারতকে বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে।
advertisement
advertisement
টি২০ ফরম্যাটে চিত্র আরও একপেশে। ইডেন গার্ডেন্সে দুই দলের খেলা চারটি টি২০ ম্যাচই জিতেছে ভারত। তাই সাম্প্রতিক রেকর্ড ও পরিসংখ্যান ভারতের পক্ষেই কথা বলছে। তবুও গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ায় দুই দলই সতর্ক থাকবে, কারণ এই ম্যাচের ফলই নির্ধারণ করতে পারে কে সেমিফাইনালে উঠবে। ফলে হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রীড়া প্রেমিরা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI: মেগা ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজকে বড় আপডেট! এই তথ্য মুখে হাসি ফোটাবে ভারতের!
Next Article
advertisement
Kunal Ghosh:  'নন্দীগ্রামে হাওয়া খারাপ, তাই সরতে চাইছেন শুভেন্দু!' ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পর পাল্টা কুণাল
'নন্দীগ্রামে থেকে সরতে চাইছেন শুভেন্দু!' ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পাল্টা কুণাল
  • পরাজিত হবেন মুখ্যমন্ত্রী, ভবানীপুরে গিয়ে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের৷

  • শুভেন্দুও প্রার্থী হতে পারেন ভবানীপুরে, দাবি সুকান্তর৷

  • নন্দীগ্রাম থেকে বিপদ বুঝে সরতে চাইছেন শুভেন্দু, কটাক্ষ কুণালের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement