১০ ম্যাচে ৬০ উইকেট, করছেন আগুনে বোলিং, টিম ইন্ডিয়ায় আসতে চলেছে ভয়ঙ্কর পেসার!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian team: ২৯ বছর বয়সী এই বোলার ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ পাওয়ার জোর দাবি জানাচ্ছেন। খুব শীঘ্রই ডেবিউ হতে চলেছে তার।
রনজি ট্রফি ২০২৫–২৬ মরশুমে জম্মু–কাশ্মীরের পেসার আকিব নবি দুর্দান্ত বোলিং করে সবার নজর কেড়েছেন। ২৯ বছর বয়সী এই বোলার ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে সুযোগ পাওয়ার জোর দাবি জানাচ্ছেন। বিশেষ করে ফাইনাল ম্যাচে তাঁর পারফরম্যান্স অসাধারণ।
কর্ণাটকের বিরুদ্ধে রনজি ট্রফির ফাইনালে আকিব প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দলের বড় লিড পাওয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর এই বোলিংয়ের জোরে প্রতিপক্ষ দল ২৯৩ রানে অলআউট হয়ে যায়। ফলে জম্মু–কাশ্মীর বিশাল ২৯১ রানের লিড পেয়ে ম্যাচে শক্ত অবস্থান পৌছে যায়। একইসঙ্গে বাড়ে ট্রফি জয়ের প্রত্যাশা।
চতুর্থ দিনের প্রথম সেশনেই দুটি উইকেট নিয়ে আকিব নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন। পুরো ম্যাচে তিনি ২৩ ওভার বল করে ৭টি মেডেন দেন এবং মাত্র ৫৪ রান খরচ করেন। তাঁর ইকোনমি ছিল মাত্র ২.৩০, যা একজন বোলারের নিয়ন্ত্রণ ও দক্ষতার প্রমাণ।
advertisement
advertisement
এই মরশুমে আকিব এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়েছেন এবং সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। এর আগে উত্তরাখণ্ডের ময়াঙ্ক মিশ্র ৫৯ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন। আকিব এই মরশুমে সাতবার পাঁচ উইকেট ও দুবার চার উইকেট নিয়েছেন।
advertisement
রনজি ট্রফির দীর্ঘ ইতিহাসে এক মরশুমে ৬০ উইকেট নেওয়া খুব বিরল কৃতিত্ব, আর আকিব সেই তালিকায় তৃতীয় পেসার হিসেবে নাম লিখিয়েছেন। তাঁর ফার্স্ট ক্লাস কেরিয়ারও দারুণ, যেখানে ৪১ ম্যাচে তিনি ১৫৬ উইকেট নিয়েছেন। এই ধারাবাহিক পারফরম্যান্স দেখে অনেকেই মনে করছেন, খুব শিগগিরই ভারতীয় জাতীয় দলে তাঁর ডাক আসতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2026 3:28 PM IST









