advertisement

Kunal Ghosh: 'নন্দীগ্রামে হাওয়া খারাপ, তাই সরতে চাইছেন শুভেন্দু!' ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পর পাল্টা কুণাল

Last Updated:

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে গিয়ে এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার৷

Rapid Read
ভবানীপুর নিয়ে বিজেপি-র হুমকি, জবাব কুণালের৷
ভবানীপুর নিয়ে বিজেপি-র হুমকি, জবাব কুণালের৷
আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই হেভিওয়েট প্রার্থীই দেবে বিজেপি৷ এমন কি, দল মনে করলে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও প্রার্থী করতে পারে বলে এ দিন দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷
সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি-র সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে৷ কারণ শুভেন্দু অধিকারী নিজেও একাধিক বার ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে হারাানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন৷
advertisement
এ দিন ভবানীপুরে বিজেপি-র গৃহ সম্পর্ক অভিযানে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার৷ বিজেপি-র সমর্থনে দেওয়ালও লেখেন তিনি, আঁকেন বিজেপি-র প্রতীক পদ্মফুল৷ ভবানীপুরে বিজেপি-র সম্ভাব্য প্রার্থী নিয়ে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যদি এখানে ভোটে দাঁড়ান, তখন আমাদের দলও ঠিক করবে কাকে প্রার্থী করবে৷ দল যদি মনে করে শুভেন্দুদা এখান থেকে প্রার্থী হবেন, তাহলে শুভেন্দুদাই ভবানীপুরে দাঁড়াবেন৷ তবে শুভেন্দুদা ভবানীপুরে ভোটে লড়ুন অথবা অন্য কেউ দাঁড়াক, আমাদের মণ্ডল সভাপতিও ভবানীপুর থেকে দাঁড়ালে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন৷’
advertisement
আবার একই সঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ‘আমরা সব কেন্দ্রকেই সমান গুরুত্ব দিচ্ছি৷ কিন্তু কোনও কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জোরদার হলে আমরাও জোরদার প্রার্থী দেব৷ মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে প্রার্থী হলে আমরাও জোরদার প্রার্থী দেব৷ প্রার্থী যেই হোন না কেন আমরা রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে ওনাকে রাজনৈতিক সন্ন্যাসে পাঠাবো৷’
যদিও সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীদের এই হুমকিকে পাত্তা দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ দলের মুখপাত্র কুণাল ঘোষ এ দিন পাল্টা দাবি করেছেন, নন্দীগ্রাম থেকই এ বার শুভেন্দুর জেতা কঠিন হব৷ নন্দীগ্রামের হাওয়া বুঝেই শুভেন্দু অন্য আসনে সরে যেতে চাইছেন৷
advertisement
কুণাল ঘোষ বলেন, ‘সুকান্ত মজুমদার এ দিন ভবানীপুরে গিয়ে যা বলেছেন তা তাঁপ মুখের কথা। ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিপুল ভোটে জিতবেন। বিজেপি হল বাংলা বিরোধী। মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তারা ভবানীপুর নিয়ে অকারণ সময় নষ্ট করেন। শুভেন্দু অধিকারী সরতে চাইছেন নন্দীগ্রাম থেকে। তাই নজর ঘোরাতে এই সব বলা হচ্ছে। নন্দীগ্রামে লিড পাবে তৃণমূল কংগ্রেস। সেই কারণে এ সব কথা বলে চমক দিতে চাইছেন বিজেপি-র রাজ্য নেতারা৷’
advertisement
গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ মূলত নন্দীগ্রাম ২ ব্লকে পিছিয়ে পড়েছিল তৃণমূল৷ কুণাল ঘোষ এ দিন দাবি করেছেন, নন্দীগ্রাম ১ ব্লক তো বটেই, নন্দীগ্রাম ২ ব্লকেও এবার লিড নেবে তৃণমূল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh: 'নন্দীগ্রামে হাওয়া খারাপ, তাই সরতে চাইছেন শুভেন্দু!' ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পর পাল্টা কুণাল
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২১ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন কেমন যাবে আজকের দিন ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement