advertisement

Tamil Nadu Elections 2026: DMK-তে যোগ তিন বারের মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম! বিধানসভা ভোটের আগে তামিলনাড়ুতে নতুন সমীকরণ

Last Updated:

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার অন্যতম আস্থাভাজন পন্নিরসেলভম ২০০১ থেকে ২০০২, ২০১৪ থেকে ২০১৫ এবং ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন৷

পন্নিরসেলভমকে স্বাগত জানাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন৷ ছবি- পিটিআই
পন্নিরসেলভমকে স্বাগত জানাচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন৷ ছবি- পিটিআই
বিধানসভা নির্বাচনের মুখে তামিলনাড়ুতে নতুন রাজনৈতিক সমীকরণ৷ বিরোধী শিবির এআইডিএমকে-র সঙ্গ ছেড়ে ডিএমকে-তে যোগ দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম (ওপিএস)৷ দলের শীর্ষ নেতা পালানিস্বামীর সঙ্গে সংঘাতের জেরে ২০২২ সালেই পন্নিরসেলভমকে দল থেকে বহিষ্কার করেছিল এআইডিএমকে৷ যদিও এআইডিএমকে-তে ফেরার যথেষ্ট চেষ্টা করেছিলেন পন্নিরসেলভম৷ কিন্তু পালানিস্বামী স্পষ্ট জানিয়ে দেন, পন্নিরসেলভমকে দলে ফেরানো হবে না৷
এই পরিস্থিতিতে রাজ্যে বিধানসভা ভোটের আগেই শাসক দল ডিএমকে-তে যোগ দিলেন পন্নিরসেলভম৷ চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের উপস্থিতিতেই তামিলনাড়ুর শাসক দল ডিএমকে-তে যোগ দেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ পন্নিরসেলভম৷ একসময় এআইডিএমকে-র শীর্ষ পদে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম স্ট্যালিনের ভূয়সী প্রশংসা করে দাবি করেন, এবারেও তামিলানাড়ুতে নির্বাচনে জয়ী হবে ডিএমকে৷
advertisement
advertisement
গত ২০ ফেব্রুয়ারি তামিলনাড়ুর সচিবালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করেন পন্নিরসেলভম৷ এর পর রাজ্য সরকারের কাজের প্রশংসাও করেন ওপিএস৷ এর পরই তাঁর এআইডিএমকে-তে যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল৷
advertisement
এ দিন ডিএমকে-তে যোগদানের পর পন্নিরসেলভম জানিয়েছেন, এআইডিএমকে আমার কাছে অতীত৷ এআইডিএমকে-তে তিক্ত অভিজ্ঞতা হওয়ার পরই আমি ডিএমকে-তে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি৷ এবারের ভোটেও ডিএমকে সহজেই জয় লাভ করবে৷ স্ট্যালিন আবার মুখ্যমন্ত্রী হবেন৷ কারণ ডিএমকে বিরুদ্ধে শক্ত কোনও প্রতিপক্ষই নেই৷
পন্নিরসেলভম জানিয়েছেন, স্ট্যালিন যদি চান তাহলে তিনি ফের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ ডিএমকে-তে যোগদানের আগে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন পন্নিরসেলভম৷
advertisement
জয়ললিতার মৃত্যুর পর এআইডিএমকে-র হ্রাস কার হাতে থাকবে, তা নিয়েই মূলত পন্নিরসেলভম এবং পালানিস্বামীর মধ্যে সংঘাতের সূত্রপাত৷ অতীতে তিন তিনবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বসেছেন পন্নিরসেলভম৷ তামিলনাড়ুর রাজনীতিতে গত দু দশকে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পন্নিরসেলভমের এই দল বদল তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলতে চলেছে৷ ফলে ভোটের আগে এআইডিএমকে-বিজেপি জোটের চিন্তা বাড়ল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tamil Nadu Elections 2026: DMK-তে যোগ তিন বারের মুখ্যমন্ত্রী পন্নিরসেলভম! বিধানসভা ভোটের আগে তামিলনাড়ুতে নতুন সমীকরণ
Next Article
advertisement
TMC Candidate List Update: '৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়েই নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
'৪ মে বুঝিয়ে দেবো', টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত! তৃণমূলকেই হুঁশিয়ারি ফরাক্কার বিধায়ক মণিরুলের
  • মোট ৭৪ জন বিধায়ককে এবার টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস৷ যে বিধায়করা টিকিট পাননি তাঁদের মধ্যে অন্যতম ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷ টিকিট না পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল বিধায়ক৷ শুধু তাই নয়, তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবেও ভোটে লড়ার হুঁশিয়ারি দিয

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement