advertisement

Digha Jagannath Temple: প্রথম বসন্ত উৎসবে রঙিন হতে চলেছে দিঘা জগন্নাথ মন্দির, পর্যটকদের ঢল নামার অপেক্ষা! জানুন জরুরিকথা

Last Updated:
Digha Jagannath Temple: প্রথম বসন্ত উৎসব ঘিরে বাড়ছে হোটেল বুকিং, পর্যটকদের নজরে দিঘা। আপনি কি যাচ্ছেন? তাহলে জরুরিকথা জানুন...
1/5
১ মার্চ সকাল ৭টা ৩০ মিনিট থেকেই শুরু হবে নৃত্য অনুষ্ঠান। চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর বিকাল ৩টা থেকে আবার শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এই নৃত্য। দিনভর ভজন ও কীর্তনের আয়োজন রাখা হয়েছে। বিশেষ ধর্মীয় আচার পালিত হবে। মন্দির প্রাঙ্গণ ফুল ও রঙিন আলোয় সাজানো হবে। ভক্তদের জন্য আলাদা প্রবেশ ও বেরোনোর ব্যবস্থাও রাখা হচ্ছে।

2/5
বসন্ত উৎসব ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে সৈকত নগরী দিঘা জুড়ে। সমুদ্রের হাওয়ার সঙ্গে উৎসবের আনন্দ উপভোগ করতে পর্যটকদের আগ্রহ বাড়ছে। ফলে হোটেল বুকিংও দ্রুত বেড়েছে। দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম রাধারমন দাস জানিয়েছেন, ১ মার্চ বসন্ত উৎসব দিয়ে কর্মসূচি শুরু হবে। দিনভর বিশেষ নৃত্য অনুষ্ঠান, ধর্মীয় আচার এবং সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে ভক্তদের জন্য।

3/5
মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, শুধু বসন্ত উৎসব নয়, ৩ মার্চ দোল উৎসবও বড় করে আয়োজন করা হবে। দিনভর ভজন, কীর্তন ও বিশেষ পুজোর ব্যবস্থা থাকবে। নতুন পোশাকে সেজে উঠবেন জগন্নাথ দেব। বিশেষ নৃত্য অনুষ্ঠানও রাখা হয়েছে। বসন্ত উৎসবের মাধ্যমেই এই ধারাবাহিক কর্মসূচির সূচনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

4/5
উৎসব উপলক্ষে ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বাড়তি পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন রাখা হবে মন্দির চত্বরে। প্রথম বসন্ত উৎসব হওয়ায় দর্শনার্থীর সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ এই উৎসবের সাক্ষী থাকতে ভক্ত ও পর্যটকদের মধ্যে আলাদা উদ্দীপনা তৈরি হয়েছে।

5/5
বসন্ত উৎসব ও দোল উপলক্ষে পর্যটকদের বুকিং আকাশছোঁয়া। ফেব্রুয়ারির শেষ হওয়ার আগেই অধিকাংশ হোটেল প্রায় পূর্ণ। বসন্তের মনোরম আবহাওয়া, সমুদ্র ভ্রমণ এবং মন্দিরের ধর্মীয় আয়োজন মিলিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। পর্যটকদের সুবিধার্থে আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।