advertisement

West Bengal Weather Update: সাগরে ফুঁসছে নিম্নচাপ! রাজ্যজুড়ে কাঁপিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! সোমবার পর্যন্ত কড়া সতর্কতা জারি আবহাওয়ার

Last Updated:
West Bengal Weather Update: ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া! সঙ্গে বৃষ্টি! আগামী ২৪ ঘণ্টায় যা হতে চলেছে রাজ্যজুড়ে। আবহাওয়ার বড় আপডেট।
1/13
বঙ্গোপসাগরে নিম্নচাপ। আজ থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। পর্যটকদের জন্য ও সতর্কবার্তা। প্রতিবেদন : বিশ্বজিৎ সাহা 

2/13
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। শক্তিশালী হয়ে নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম অর্থাৎ ওড়িশা অভিমুখে যাবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে সোমবার হালকা মাঝারি বৃষ্টি। মূলত মেঘলা আকাশ এবং উপকূলের জেলাতে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

3/13
মৎস্যজীবীদের জন্য  সতর্কতা ( রেড ওয়ার্নিং) জারি করেছে আবহাওয়া দফতর। শনিবার থেকে সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে মাছ ধরছেন তাদের আজ শুক্রবার রাতের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

4/13
পর্যটকদের জন্য সতর্কবার্তা। রবি ও সোমবার পর্যটকদের সমুদ্রের ধারে যেতে এবং সমুদ্র স্নানে নিয়ন্ত্রণের পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনকে। সমুদ্র উপকূলে বিনোদনমূলক কাজকর্ম থেকে বিরত থাকতে পরামর্শ আবহাওয়া দফতরের।

5/13
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ ও বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা কলকাতায় স্বাভাবিকের নিচে নেমে গেছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

6/13
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস নীচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টির হয়েছে ৪.৫ মিলিমিটার।

7/13
দক্ষিণবঙ্গের উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই চার জেলার কিছু কিছু এলাকায় রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে উপকূল সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

8/13
সমুদ্র উপকূলে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্রের কাছাকাছি উপকূলের অংশে শনিবার ৩০ থেকে ৪০ কিলোমিটার এবং রবি ও সোমবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।

9/13
মায়ানমারের ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে যা আজ নিম্নচাপে পরিণত হবে। তার থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে শনিবার। উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে শক্তিশালী হবে। পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ রবিবার নাগাদ এটি পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হবে।

10/13
মৌসুমী অক্ষরেখা আরবসাগরের সৌরাষ্ট্র উপকূলের নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে গুজরাতের আহমেদাবাদ হয়ে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে পেন্ড্রা রোড ও ওড়িশা হয়ে শান্তিনিকেতনে র মধ্য দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

11/13
একটি ঘুর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগর ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকাতে। আগামী ২৪ ঘণ্টায় ওড়িশাতে প্রবল বৃষ্টির সর্তকতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড, কর্ণাটক, পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সৌরাষ্ট্র ও কচ্ছ এবং কঙ্কন ও গোয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

12/13
রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে পূর্ব মধ্যপ্রদেশ ও ছত্রিশগড় এলাকায়। কঙ্কন ও গোয়াতে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উড়িষ্যাতে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি। আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মনিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা।

13/13
রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি তেলেঙ্গানাতে। শনি ও রবিবার অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামেও ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত হিমাচল প্রদেশে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার এবং রবিবার ভারী বৃষ্টি হবে উত্তর প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে ও।