Vande Bharat: বনগাঁ-দিঘা বন্দে ভারত! কোন রুটে ছুটবে ট্রেন? কোন স্টেশনে স্টপেজের প্রস্তাব? জানুন
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Digha-Bangaon Vande Bharat: বনগাঁ থেকে দীঘা বন্দে ভারত। প্রস্তাবিত ট্রেন বনগাঁ থেকে ট্রেন ছাড়ার পর হাবড়া, বারাসত, দমদম, ডানকুনি, পাঁশকুড়া হয়ে দিঘা পৌঁছনোর কথা উল্লেখ করা হয়েছে।
advertisement
*বাংলাদেশ লাগোয়া সীমান্ত শহর বনগাঁ থেকে দিঘা পর্যন্ত একটি বন্দে ভারত ট্রেন চালানোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জানা গিয়েছে ইতিমধ্যেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এ ব্যাপারে সরাসরি এই বিশেষ বন্দে ভারত ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়ার তরফে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*বনগাঁ, বারাসত, বসিরহাট, ব্যারাকপুর মহকুমা জুড়ে কয়েক লক্ষ মানুষের বসবাস। উত্তর ২৪ পরগণার বহু মানুষ প্রতিনিয়ত দিঘায় বেড়াতে যান। সেইসব পর্যটকদের সুবিধার্থে যদি বনগাঁ থেকে সরাসরি দিঘা পর্যন্ত একটি বন্দে ভারত ট্রেন চালু করা যায়, তাহলে বৃহৎ অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের পর্যটকরাও উপকৃত হবেন। আর এতে লাভবান হবে রেল। সংগৃহীত ছবি।
advertisement
*প্রস্তাবিত ট্রেন বনগাঁ থেকে ট্রেন ছাড়ার পর হাবড়া, বারাসত, দমদম, ডানকুনি, পাঁশকুড়া হয়ে দিঘা পৌঁছনোর কথা উল্লেখ করা হয়েছে। বিধায়ক অশোক কীর্তনীয়া জানান, তাঁর এই প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন রেলমন্ত্রী। এ ব্যাপারে রেলের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে তাঁকে যোগাযোগ রাখার পরামর্শও দিয়েছেন রেলমন্ত্রী। তিনি আশা করছেন দ্রুত এ বিষয়ে সবুজ সংকেত দিতে পারে রেল। সংগৃহীত ছবি।
advertisement
*উল্লেখ্য, অশোক কীর্তনীয়ার প্রস্তাব মতো রেলমন্ত্রক বনগাঁ রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি রেল ওভারব্রিজ তৈরি করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বনগাঁ–দিঘা বন্দে ভারত ট্রেন চালু হলে বনগাঁ-সহ জেলার মানুষের বড় পাওনা হবে বলেও মনে করা হচ্ছে। এখন দেখার, নতুন এই বনগাঁ-দিঘা বন্দে ভারত এক্সপ্রেসের প্রস্তাব কবে বাস্তবায়িত হয়। সংগৃহীত ছবি।









