Offbeat Destination: মেঘপিওনের ডাকে তিস্তার কাছে যেতে চান? চলে আসুন পাহাড়ি গ্রাম রামধুরায়
- Reported by:ANIRBAN ROY
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Offbeat Destination: সকালে ঘুম থেকে উঠে হোমস্টের জানলা খুললেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা অন্য অনেক জায়গা থেকেই দেখতে পাবেন না। দেখবেন অপূর্ব সেই রূপ।
advertisement
advertisement
রামধুরা থেকে একাধিক ট্রেকিং রুট আছে। জঙ্গলের মধ্য দিয়ে পায়ে চলা পথ। চারপাশে কুয়াশার রহস্যময়তা। দূরের জিনিস ভাল করে বোঝা যায় না। আর এটাই ম্যাজিক রামধুরার। এখান থেকে কাছেই এই জলসা ভিউ পয়েন্ট। একবার দেখে আসতে পারেন। চার পাশে সিঙ্কোনা গাছের চাষ। ১৯৩০ সালের সেই জলসা বাংলো আজও আছে। কাঠের বাংলো যেন অতীত দিনের ফেলে আসা কথা বলে পর্যটকদের।
advertisement
advertisement
advertisement
advertisement








