advertisement

রোজ রাত হলেই মশাদের গান বিরক্তি ধরায়! কিন্তু শুধু কানের কাছেই কেন? জানলে চমকে উঠবেন

Last Updated:
মশার উপদ্রব কোথায় নেই? দিনে-রাতে সর্বত্রই তারা জ্বালিয়ে থাকে। তবে রাতে কেন মশারা গান গায় এই প্রশ্নের উত্তর অনেকে।
1/7
নিত্যদিনের একটা বড় অস্বস্তির বিষয় হল মশা! যে ঋতুই হোক না কেন, মশার জ্বালা কিছুতেই কমে না! মশা যে শুধু চোঁ চোঁ করে রক্ত টেনে নেয়, তাই নয়, ম্যালেরিয়া, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ মশার কামড়ের মাধ্যমেই ছড়ায়। তাই বাড়ি থেকে মশা দূর করা অত্যন্ত জরুরি।

2/7
রাতে আরাম করে চোখ বুজেছেন। সারাদিনের খাটাখাটনির পর এবারসুখের নিদ্রার সময়ে। চারদিক নিস্তব্ধ। আপনার ঘুম আসছে। এমনই সময়ে গান জুড়ল তারা। বিরক্তির অন্ত নেই। সব আনন্দ মাটি।

3/7
মশার গান গাওয়া শুরু হল মানেই রাতটা মাটি। কিন্তু কখনও ভেবে দেখেছেন, মশাগুলো কানের কাছে এসেই কেন গুনগুন করা শুরু করে দেয়? আসলে তো এই গান তাদের আসলে ডানা ঝাপটানো।

4/7
আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক মাইকেল রিহলে-এর বক্তব্য অনুযায়ী, আমরা সাধারণত স্ত্রী মশার ডানার শব্দ শুনতে পাই। পুরুষ মশারা মূলত ফুলের মধু পান করে, মানুষের রক্ত না।

5/7
তবে স্ত্রী মশারা রক্ত পান করে। কারণ মিলনের পর ডিম্বাণু তৈরি করার জন্য শক্তি সঞ্চয় করতে হয়। আর সেই শব্দই আমরা শুনতে পাই। আর তারা দূর থেকে কার্বন ডাই-অক্সাইড চিনতে পারে।

6/7
অধ্যাপক মাইকেল রিহলে জানান, কার্বন ডাই–অক্সাইডের সাহায্যেই স্ত্রী মশারা নিজেদের লক্ষ্য স্থির করে। মানুষ তাদের উপরের অংশ দিয়েই কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে।

7/7
আদতে বিশ্বের প্রায় সর্বত্রই মশা দেখতে পাওয়া যায়। কিন্তু, শুনলে চমকে যাবেন যে আইসল্যান্ড হল বিশ্বের একমাত্র সেই দেশ যে দেশটি সম্পূর্ণরূপে মশা মুক্ত। আইসল্যান্ডের অনন্য জলবায়ু এবং ভূগোলের কারণে, এখানকার বাসিন্দা এবং পর্যটকরা মশার দেখা পান না।