advertisement

India Pakistan conflict: ভারত জল না দিলে... র*ক্ত*বন্যার হুমকি থেকে সরে সিন্ধু চুক্তি নিয়ে অন্য পথে পাকিস্তান

Last Updated:
India Pakistan border tensions: সিন্ধু নদীর জল না পেলে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বিলাবল ভুট্টো। বাস্তবে যুদ্ধে কোণঠাসা হয়ে এবং কূটনৈতিক চাপে পিছু হঠতে বাধ্য হল পাকিস্তান।
1/6
পুনর্মূষিক ভব! সিন্ধু নদীর জল না পেলে ভারতীয়দের রক্ত বইয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বিলাবল ভুট্টো। বাস্তবে যুদ্ধে কোণঠাসা হয়ে এবং কূটনৈতিক চাপে পিছু হঠতে বাধ্য হল পাকিস্তান।

2/6
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, জল সঙ্কটের আশঙ্কায়, পাকিস্তান এখন ভারতের কাছে আবেদন জানিয়েছে পাকিস্তান। “পাকিস্তানের জল সম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলি মুর্তাজা কয়েক দিন আগে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের সচিবকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য একটি আবেদন করা হয়েছে।"

3/6
২৩ এপ্রিল অর্থাৎ, পহেলগাঁও সন্ত্রাসী হামলার একদিন পর, মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির (CCS) সিদ্ধান্তের ভিত্তিতে চুক্তিটি স্থগিত করা হয়েছিল। “আমরা তাদের এক ফোঁটা জলও দেব না, যাই হোক না কেন," News18-কে জানিয়েছিলেন জলশক্তি মন্ত্রী সিআর পাটিল। ভারতও ঘোষণা করেছিল যে পাকিস্তানের সঙ্গে বন্যা সংক্রান্ত তথ্য শেয়ার করা বন্ধ করবে।

4/6
ভারত সমস্ত বিকল্প বিবেচনা করেছে, যার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং স্বল্পমেয়াদী পদক্ষেপ গ্রহণ করা, যাতে এক ফোঁটাও জল না যায়। যদিও গত দুই সপ্তাহ ধরে, পাকিস্তানে একাধিকবার জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে, গরম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সরকার সম্ভবত জল সরবরাহ বন্ধ করবে।

5/6
সূত্রের খবর, পাকিস্তান ওই চিঠিতে আরও জানিয়েছে “ইন্দাস ওয়াটার্স ট্রিটি স্থগিত রাখা একতরফা এবং অবৈধ… পাকিস্তান একটি কৃষিভিত্তিক অর্থনীতি। লক্ষ লক্ষ মানুষ এই চুক্তি দ্বারা নিয়ন্ত্রিত জলের উপর নির্ভরশীল। ভারতীয় সিদ্ধান্ত পাকিস্তানের জনগণ এবং এর অর্থনীতির উপর আক্রমণের সমতুল্য"।

6/6
১৯৬০ সালের চুক্তি অনুযায়ী, ভারত ইন্দাস নদী ব্যবস্থার মোট জলের প্রায় ৩০% পেয়েছিল, যখন পাকিস্তান বাকি ৭০% পেয়েছিল। চুক্তি স্থগিত থাকায়, ছয়টি জলবিদ্যুৎ প্রকল্প গতি পাবে বলে আশা করা হচ্ছে। এই জলবিদ্যুৎ প্রকল্পগুলি সম্পন্ন হলে, জম্মু ও কাশ্মীর ১০,০০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এছাড়াও, সেচ এবং পানীয় জলের প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।