advertisement

Viral Bus Driver: মা-বাবার চোখ এড়িয়ে রাস্তায় ছুট, বাসচালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচল একরত্তি

Last Updated:

বাসচালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচল ৫ বছরের খুদে! কোঝিকোড় জেলার কোডিয়াথুরে সোমবার,২ ফেব্রুয়ারি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল পাঁচ বছরের শিশুকন্যা। এক বেসরকারি বাসচালকের জন্যই বড় দুর্ঘটনা এড়ানো গেল

Bus driver’s timely action saves five-year-old girl  from accident
Bus driver’s timely action saves five-year-old girl from accident
তিরুঅনন্তপুরম: বাসচালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচল ৫ বছরের খুদে! কোঝিকোড় জেলার কোডিয়াথুরে সোমবার,২ ফেব্রুয়ারি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল পাঁচ বছরের শিশুকন্যা। এক বেসরকারি বাসচালকের জন্যই বড় দুর্ঘটনা এড়ানো গেল!
জানা যায়, শিশুটি পশ্চিমবঙ্গের এক শ্রমজীবী পরিবারের সদস্য। কাজের খোঁজে পরিবারটি সদ্য পাড়ি দিয়েছিল দক্ষিণ ভারতের কোঝিকোড়ে! প্রত্যক্ষদর্শীদের কথায়, তখন সকাল সাড়ে ১১টা! মা-বাবার সঙ্গেই বেরিয়েছিল একরত্তি! কিন্তু আচমকাই বিপত্তি! অটো থেকে নামার পর শিশুটি হঠাৎ রাস্তা পার হতে দৌড় দেয়। বিষয়টি এত তাড়াতাড়ি ঘটেছিল যে বাবা-মা প্রথমে বুঝেই উঠতে পারেননি। তাঁরা খেয়ালই করেননি তাঁদের সন্তান কখন ছুট মেরেছে! এদিকে শিশুটি গিয়ে পড়ে চলন্ত বাসের সামনে! কিন্তু বাসচালক সিনোজ প্রচণ্ড জোরে ব্রেক কষে, নিমেষের মধ্যে বাসটি একেবারে ডান দিকে ঘুরিয়ে দেন। উলটো দিক থেকে কোনও যান না আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়।
advertisement
গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। বাসচালকের উপস্থিত বুদ্ধি ও মানবিকতার প্রশংসায় ভাসতে থাকে নেটদুনিয়া। পরবর্তীতে কোডিয়াথুরে সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (CITU)-এর কর্মীদের তরফে সিনোজকে সম্মাননা জ্ঞাপন করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসচালক প্রচণ্ড গতিতে ব্রেক কষেন এবং বাসটি ডান দিকে ঘুরিয়ে দেন, ফলে শিশুটি অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। এহেন সাহসিকতার জন্য সবাই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Bus Driver: মা-বাবার চোখ এড়িয়ে রাস্তায় ছুট, বাসচালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচল একরত্তি
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement