advertisement

Madhyamik 2026: 'কোথা থেকে এল মোবাইল?' নিয়ম মানতে বলায় তুলকালাম জামালপুরে! অবর বিদ্যালয় পরিদর্শককে মারধরের অভিযোগ

Last Updated:

Madhyamik Exam 2026: পর্ষদের নিয়মকে তোয়াক্কা না করেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলে মোবাইল ব্যবহার করছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এসআইকে মারধরের অভিযোগ।

শিক্ষকদের ছবি
শিক্ষকদের ছবি
জামালপুর, সায়নী সরকার: পর্ষদের নিয়মকে তোয়াক্কা না করেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন স্কুলে মোবাইল ব্যবহার করছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। শিক্ষাকর্মীর মোবাইল বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতেই দলবেঁধে স্কুল পরিদর্শক (SI)-কে মারধরের অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে।মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেনজির ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমানের আঝাপুর উচ্চ বিদ্যালয়। গুরুতর আহত অবস্থায় স্কুল থেকে স্কুল পরিদর্শককে উদ্ধার করে জামালপুর থানার পুলিশ। আহত স্কুল পরিদর্শক বর্তমানে চিকিৎসাধীন।
প্রহৃত জামালপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ জানান,পর্ষদের নিয়ম না মেনে পরীক্ষা চলাকালীন অবস্থায় বিদ্যালয়ে কেন মোবাইল ব্যবহার করা হচ্ছে? মোবাইল বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করতেই প্রধান শিক্ষকের সামনেই তার উপর চড়াও হন স্কুলেরই বেশ কয়েকজন শিক্ষক। তাঁকে ঘিরে ধরে চলে কিল, চড়, ঘুষি। জোর করে তাঁকে স্কুলে আটকে রাখা হয়।ঘটনার আকস্মিকতা কাটিয়ে তিনি বিডিও-কে ফোন করেন, পরে স্কুল থেকে তাঁকে উদ্ধার করে জামালপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ ২৫-৩০-৩৫-৪০, কোন বয়স সন্তান ধারণের জন্য একেবারে আদর্শ? কোন বয়সে মা হওয়া ঝুঁকিপূর্ণ? বলে দিলেন বিশেষজ্ঞ চিকিৎসক
স্কুল পরিদর্শকের উপর হামলার প্রতিবাদে কিছুক্ষনের জন্য মেমারী-তারকেশ্বর রাস্তা অবরোধ করেন বেশ কিছু স্কুল শিক্ষক। সৌমেন ভট্টাচার্য বলেন, জামালপুর পূর্ব চক্রের এসআই দায়িত্বপ্রাপ্ত আঝাপুর হাই স্কুলে। সেই স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলছে, সেন্টারের স্টং রুমে একজনের মোবাইল পাওয়া যায় এবং সেই মোবাইল এসআই কেড়ে নেন। এরপর বেশ কয়েকজন এসে এসআই-এর ওপর নিগ্রহ করেন এবং মোবাইল ছিনিয়ে নেন, মারধর করেন। আমরা দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। এসআই বর্তমান চিকিৎসাধীন রয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সোনার চেয়েও দামি এই ফল সরাসরি খেলে বিষাক্ত! কিন্তু আয়ুর্বেদে অমৃত, কী ফল বলুন তো? গুণ জানুন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার বিশ্বাস বলেন, “স্কুলের একজন শিক্ষাকর্মী ভুল করে মোবাইল নিয়ে চলে আসেন। সেই মোবাইলটি আমি নিয়ে পাশের ঘরে একটি টেবিলের ওপর রেখে দিয়েছিলাম। এসআই সাহেবের সঙ্গে বোর্ডের প্রতিনিধিরা এসেছিল। তারা সমস্ত কিছু খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে যখন আমার রুমে এসে বসেছিলেন তখন হঠাৎ করে ফোনটি বেজে ওঠে। এই বিষয় নিয়ে এফআই সাহেব চিৎকার-চেঁচামেচি শুরু করেন। ঘটনা কয়েকজন শিক্ষক আমার রুমে চলে আসেন এবং এসআই সাহেবের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এটা একটা অজুহাত। এখানে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে আমার মনে হয়েছে উনি বোধ হয় সন্তুষ্ট নন। উনি চাইছিলেন এখানে একটা ঘটনা ঘটাতে হবে। মারধরের ঘটনা আমার বিদ্যালয়ের একজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন, বর্তমানে তিনি চিকিৎসাধীন।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik 2026: 'কোথা থেকে এল মোবাইল?' নিয়ম মানতে বলায় তুলকালাম জামালপুরে! অবর বিদ্যালয় পরিদর্শককে মারধরের অভিযোগ
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement