Health Tips: নরম পানীয় বা 'মিনারেল ওয়াটার'-এর বোতলে জল রাখেন? কত বড় ভুল করছেন? জানলে শিউরে উঠবেন
- Reported by:Piya Gupta
- Published by:Rukmini Mazumder
Last Updated:
প্লাস্টিকের কণা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। দিনের পর দিন রক্তে প্লাস্টিকের কণা মিশতে থাকলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। শরীরে বেড়ে যায় টক্সিনের মাত্রা। হার্ট-ও বিকল হতে পারে
প্লাস্টিক সহজলভ্য তাই প্লাস্টিকের তৈরি বোতলের দামও কম, টেকসই-ও বেশি। তাই কম সময়ে প্লাস্টিকের জনপ্রিয়তা বেড়েছে। তবে প্লাস্টিকের বোতলে জল খেয়ে স্বাস্থ্যের সঙ্গে আপোষ করছেন না তো? একাধিক গবেষণায় প্লাস্টিকের কুফল তুলে ধরা হয়েছে। ডাক্তার চিন্ময় দেব গুপ্ত জানান, অনেকে তো আবার একবার ব্যবহারযোগ্য কোল্ড ড্রিংকসের বোতলেও দিনের পর দিন জল রেখে খাচ্ছেন। এতে আরও গুরুতর সমস্যা দানা বাঁধছে। ফলে বাড়িতে হোক বা রাস্তায়, প্লাস্টিকের বোতল এড়িয়ে চলুন। নইলে এই সমস্যাগুলি চেপে ধরবে।
advertisement
advertisement
advertisement
advertisement








