advertisement

Ajit Doval and R N Ravi: অজিত ডোভালের ডেপুটি ছিলেন! নাগাল্যান্ড সামলেছেন নিপুণ দক্ষতায়...তুখোড় এই প্রাক্তন গোয়েন্দা কর্তা হচ্ছেন বাংলার রাজ্যপাল

Last Updated:
রাজনৈতিক মহলের মতে, বিজেপি-বিরোধী স্ট্যালিনের সরকারের সঙ্গে গত কয়েক বছরে বার বার সংঘাতে জড়িয়েছেন রবি। গত বছর স্বাধীনতা দিবসে তামিলনাড়ুর রাজ্যপাল রবির চা-চক্রে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। ২০২৩ সাল থেকে রাজভবনে সেই চা চক্র বয়কট করে চলেছে স্ট্যালিন সরকার।
1/7
সালটা ২০১৮৷ অক্টোবর মাস৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অধীনে নিয়োগ করা হল আরএন রবিকে৷ পদ ডেপুটি ন্যাশনাল সিকিওরিটি অ্যাডভাইজার৷ অর্থাৎ, উপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা৷ সে সময় তিনিই ছিলেন অজিত ডোভালের অধীনে কাজ করা তৃতীয় ডেপুটি৷

2/7
২০১২ সালে আইপিএস পদ থেকেতবে সেই প্রথম নয়৷ অজিত ডোভালের সঙ্গে তাঁর পরিচয় এবং খুব কাছ থেকে কাজ করা শুরু বহুদিন আগে থেকেই৷ সেই সময় আরএন রবি উত্তর-পূর্ব ভরতের উত্তপ্ত এবং জটিল রাজনৈতিক পরিস্থিতি সামলানোর জন্য নিযুক্ত৷ আর অজিত ডোভাল সেই সময় ইন্টালিজেন্স ব্যুরো (IB) চিফ৷ মজার বিষয় হল, অজিত ডোভাল এবং এমএন রবি দু’জনেই কেরলের IPS ক্যাডার৷ আরএ রবির থেকে ৮ ব্যাচ সিনিয়র ডোভাল৷ অসর নেন রবি৷ তারপরে প্রধানমন্ত্রীর দফতরের যুগ্ম গোয়েন্দা কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন৷ ২০১৪ সালে নাগাল্যান্ডের সমস্যা সমাধানে তাঁকেই দায়িত্ব দেয় কেন্দ্র৷ জানা যায়, দীর্ঘ ৭০ বছর ধরে সেখানে চলতে থাকা অস্থির অবস্থা কার্যকর ভাবে সামলানোর বিষয়ে ‘ফুল মার্কস’ পেয়ে পাশ করেছিলেন৷ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি চুক্তিতে সই করতে রাজি হয়ে গিয়েছিল। নাগাল্যান্ডে শান্তি ফিরেছিল।
তবে সেই প্রথম নয়৷ অজিত ডোভালের সঙ্গে তাঁর পরিচয় এবং খুব কাছ থেকে কাজ করা শুরু বহুদিন আগে থেকেই৷ সেই সময় আরএন রবি উত্তর-পূর্ব ভরতের উত্তপ্ত এবং জটিল রাজনৈতিক পরিস্থিতি সামলানোর জন্য নিযুক্ত৷ আর অজিত ডোভাল সেই সময় ইন্টালিজেন্স ব্যুরো (IB) চিফ৷ মজার বিষয় হল, অজিত ডোভাল এবং এমএন রবি দু’জনেই কেরলের IPS ক্যাডার৷ আরএ রবির থেকে ৮ ব্যাচ সিনিয়র ডোভাল৷
advertisement
3/7
আর এন রবির জন্ম পটনায়। ১৯৭৪ সালে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর পাশ করেন তিনি। প্রথম কর্মজীবনে কিছুদিন সাংবাদিকতা করেছিলেন৷ ১৯৭৬ সালে ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস)-এ যোগ দেন। একসময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর দায়িত্বও সামলেছিলেন রবি। দেশের গোয়েন্দা বিভাগ (আইবি)-এ কাজ করার সময়ে জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং মাওবাদী অধ্যুষিত এলাকায় বিদ্রোহ দমন করেন তিনি।

4/7
২০১২ সালে আইপিএস পদ থেকে অবসর নেন রবি৷ তারপরে প্রধানমন্ত্রীর দফতরের যুগ্ম গোয়েন্দা কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হন৷ ২০১৪ সালে নাগাল্যান্ডের সমস্যা সমাধানে তাঁকেই দায়িত্ব দেয় কেন্দ্র৷ জানা যায়, দীর্ঘ ৭০ বছর ধরে সেখানে চলতে থাকা অস্থির অবস্থা কার্যকর ভাবে সামলানোর বিষয়ে ‘ফুল মার্কস’ পেয়ে পাশ করেছিলেন৷ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি চুক্তিতে সই করতে রাজি হয়ে গিয়েছিল। নাগাল্যান্ডে শান্তি ফিরেছিল।

5/7
এরপরে ২০১৮ সালে তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডেপুটি হিসাবে নিযুক্ত করা হয়৷ জানা যায়, সেই সময় তাঁর উপরেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতির দায়িত্ব ন্যস্ত ছিল৷

6/7
তবে তার কয়েক মাস পরেই, ২০১৯ সালের ১ অগাস্ট তাঁকে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসাবে নিযুক্ত করা হয়৷ ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সেই দায়িত্বেই ছিলেন আরএন রবি৷ এর পাশাপাশি সামলান মেঘালয়ের রাজ্যপাল হওয়ার অতিরিক্ত দায়িত্ব৷

7/7
তারপরেই তাঁকে ডিএমকে শাসিত এমকে স্টালিনের তামিলনাড়ুতে রাজ্যপাল হিসবে দায়িত্ব দেওয়া হয়৷ সেখানে রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাত৷ এখন ভোটমুখী পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন তিনি৷