advertisement

Milk Biryani: দুধেই সেদ্ধ হয় চিকেন! এই 'মিল্ক বিরিয়ানি' খেতেই উপচে পড়ছে ভোজন রসিকদের ভিড়

Last Updated:

বর্তমানে প্রতিদিন ৬-৭ হাঁড়ি মিল্ক বিরিয়ানি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিকেল গড়াতেই দোকানে উপচে পড়া ভিড়। কেউ প্যাকেট করে বাড়ি নিয়ে যাচ্ছেন, আবার কেউ বন্ধু-বান্ধবদের সঙ্গে বসে উপভোগ করছেন এই নতুন স্বাদ।

+
মিল্ক

মিল্ক বিরিয়ানি

উত্তর ২৪ পরগনা: দুধ দিয়ে তৈরি বিরিয়ানি! শুনতে অবাক লাগলেও, অশোকনগরে এখন এই মিল্ক বিরিয়ানি বেশ জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। শহরের বিজয় ফার্মেসি মোড়ে অবস্থিত সুমন রেস্টুরেন্টে প্রতিদিনই তাই ভিড় করছেন দূরদূরান্ত থেকে আসা খাদ্য রসিকরা, শুধুমাত্র এই অভিনব স্বাদের বিরিয়ানির টানেই। দোকান মালিক রিপন শীল ওরফে সুমনের দাবি, এভাবে দুধ ব্যবহার করে বিরিয়ানি তৈরির পদ্ধতি রাজ্য তো বটেই, গোটা দেশেই বিরল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়তেও ভাইরাল এই বিশেষ পদ্ধতিতে তৈরি বিরিয়ানি, যার জেরে ক্রমশ বাড়ছে জনপ্রিয়তা।
ইউটিউবারদেরও ভিড় লক্ষ্য করা যায় দোকানে। অনেকে সরাসরি এসে এই বিরিয়ানি তৈরির প্রক্রিয়া দেখছেন এবং তা দর্শকদের সামনে তুলে ধরছেন। জানা গিয়েছে, একসময় মানি মার্কেটিং ব্যবসায় ক্ষতির মুখে পড়ে দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন সুমন। সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ দেখান তাঁর মা গীতা শীল। তাঁর উৎসাহেই শুরু হয় রেস্টুরেন্ট ব্যবসা।
advertisement
advertisement
প্রথম দিকে নানা সমস্যার সম্মুখীন হলেও, মায়ের দেওয়া ‘মিল্ক বিরিয়ানি’র বিশেষ রেসিপিই ঘুরিয়ে দেয় ভাগ্যের চাকা। এই বিরিয়ানির বিশেষত্ব হল, মাংস দুধের মধ্যেই সেদ্ধ করে তৈরি করা হয়, ফলে স্বাদে আসে আলাদা মাধুর্য। সাধারণ বিরিয়ানির তুলনায় এটি একেবারেই ভিন্ন, যা দ্রুতই মন জয় করেছে ভোজনরসিকদের। মায়ের মৃত্যু হলেও, তাঁর শেখানো রেসিপি মেনেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন সুমন।
advertisement
বর্তমানে প্রতিদিন ৬-৭ হাঁড়ি মিল্ক বিরিয়ানি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিকেল গড়াতেই দোকানে উপচে পড়া ভিড়। কেউ প্যাকেট করে বাড়ি নিয়ে যাচ্ছেন, আবার কেউ বন্ধু-বান্ধবদের সঙ্গে বসে উপভোগ করছেন এই নতুন স্বাদ। বিরিয়ানির পাশাপাশি চাইনিজ খাবারেরও ব্যবস্থা রয়েছে, সঙ্গে হোম ডেলিভারির সুবিধাও। সব মিলিয়ে, অশোকনগরের এই ছোট্ট রেস্টুরেন্ট এখন খাদ্য রসিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মিল্ক বিরিয়ানির জন্য।
advertisement
রুদ্র নারায়ণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Milk Biryani: দুধেই সেদ্ধ হয় চিকেন! এই 'মিল্ক বিরিয়ানি' খেতেই উপচে পড়ছে ভোজন রসিকদের ভিড়
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement