advertisement

উচ্চ মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট মহাব্রতর, বাস্তবে জয়ী রেনবো জেলির 'ঘোঁতন', পেল ৯২% নম্বর

Last Updated:
বুধবার, ৭ মে, এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়৷ তখনই জানা যায় মহাব্রতর রেজাল্ট৷ ২০১৮-এ নিজের অভিনয় দক্ষতায় সকলকে মুগ্ধ করেছিল মহাব্রত৷ এবার ৭ বছর পর, নিজের পরীক্ষার রেজাল্টে তাক লাগিয়ে দিল সে৷
1/5
ঠিক যেন তারে জমিন পর ছবি৷ যাদের আমরা স্পেশ্যাল চাইল্ড বলি, তাঁরা আক্ষরিক অর্থেই স্পেশ্যাল৷ তা আবার প্রমাণিত করল মহাব্রত বসু৷ ‘রেনবো জেলি’র হিরো ঘোতন৷ সৌকর্য ঘোষালের ছবি রেনবো জেলিতে মহাব্রত ছিল মুখ্য ভূমিকায়৷ উচ্চ মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর পেয়ে বাস্তবে মহাব্রত বুঝিয়ে দিল তার হিরোগিরি! তাঁর এই তাক লাগানো সাফল্যে খুশি তাঁর ডিরেক্টর সৌকর্য ঘোষাল৷

2/5
বুধবার, ৭ মে, এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়৷ তখনই জানা যায় মহাব্রতর রেজাল্ট৷ ২০১৮-এ নিজের অভিনয় দক্ষতায় সকলকে মুগ্ধ করেছিল মহাব্রত৷ এবার ৭ বছর পর, নিজের পরীক্ষার রেজাল্টে তাক লাগিয়ে দিল সে৷
বুধবার, ৭ মে, এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়৷ তখনই জানা যায় মহাব্রতর রেজাল্ট৷ ২০১৮-এ নিজের অভিনয় দক্ষতায় সকলকে মুগ্ধ করেছিল মহাব্রত৷ এবার ৭ বছর পর, নিজের পরীক্ষার রেজাল্টে তাক লাগিয়ে দিল সে৷
advertisement
3/5
বৃহস্পতিবার ফেসবুকে গর্বের সঙ্গে মহাব্রতর রেজাল্টের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সৌকর্য ঘোষাল৷  ‘ঘোঁতন’-এর সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক। সৌকর্য লেখেন, "উচ্চমাধ্যমিকে ৯২% পেয়েছে মহাব্রত। ঘোঁতনের হয়ে এটাই ওর উত্তর। দুনিয়াকে। মনটা ফুরফুরে।"

4/5
‘রেনবো জেলি’-তে যেমন দেখা গেছিল, অনেকটা সেরকমই মহাব্রতের জীবনকাহিনি। বাস্তবেও কোনও কিছু বুঝতে তার কিছুটা সময় লাগে৷ অর্থাৎ তার বসয়ী ছেলেমেয়েদের তুলনায় কিছুটা বিলম্ব প্রতিক্রিয়া তার৷ ছোটবেলায় ‘সেপ্টিসেমিয়া’ হয়েছিল। তার পর থেকেই হাত-পায়ের সঞ্চালনায় খানিক সমস্যা ছিল তার। ছোটবেলায় তাই একটি বিশেষ স্কুলেই পড়াশোনা। ক্লাস সিক্সে ওঠার পর ভর্তি হন পাঠভবনে। সেখানে কিছুটা স্বাভাবিক ব্যবহার করলেও লেখালিখির প্রতিবন্ধকতা কিছু মাত্রায় থেকে যাচ্ছিল।তবে সেটা হলেও যে কোনও কিছু বুঝে যাওয়া বা বাইরের জগতের জ্ঞানে অন্যদের থেকে কয়েকগুণ এগিয়ে মহাব্রত। সিনেমার অভিনয় সে কথা বুঝিয়ে দিয়েছে৷

5/5
বাংলা, ইংরেজি ছাড়া সমাজবিদ্যা, মনোবিদ্যা, এডুকেশন এবং ভিস্যুয়াল আর্টস নিয়ে ক্লাস টুয়েলভ পাশ করল মহাব্রতের। ভবিষ্যতে ভিস্যুয়াল আর্টস নিয়েই পড়ার ইচ্ছে। ভাল লাগে সিনেমা দেখতে, ছবি আঁকতে, অভিনয় করতে আর চুটিয়ে আড্ডা মারতে। ফলে তাকে যে আবার অভিনয়ে দেখা যেতে পারে, সেটা খুব একটা বুঝতে অসুবিধা হয় না৷