Dino Morea: একা সন্তান নিতে চান না ডিনো! বিচ্ছেদের পরেও ভোলেননি বিপাশাকে, যা বললেন...
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Dino Morea: সম্প্রতি 'মেন্টালহুড'-এ একক অভিভাবকের চরিত্রে অভিনয় করেন ডিনো মোরিয়া। বাস্তবেও কি সন্তানের দায়িত্ব নিতে চান? এক সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখোমুখি হন অভিনেতা।
advertisement
ডিনো জানান, সন্তানের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। কিন্তু একা নয়, সঙ্গীর সঙ্গে অভিভাবকত্বের আনন্দ ভাগ করে নিতে চান তিনি। অভিনেতার কথায়, "আমি সন্তান চাই। আমি বাবা হতে চাই। আমি একজন সঙ্গী চাই, সন্তান চাই। আমি একা কিছু করতে চাই না। আমার পাশে কাউকে প্রয়োজন। আমি একক অভিভাবক হতে পারব না। কিন্তু আমি নিশ্চিত, খুব ভাল একজন বাবা হব।"
advertisement
advertisement
advertisement









