Iran-Israel Tention: মধ্যপ্রাচ্যে যুদ্ধ-আবহ, ভারতে জ্বালানি-জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা, ধাক্কা খেতে পারে শেয়ার বাজার,পড়তে পারে টাকার দাম
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ইরান-ইজরায়েল যুদ্ধের বড় প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে। বাড়তে পারে পেট্রল-ডিজেলের দাম, ধস নামতে পারে শেয়ার বাজারে, পড়তে পারে টাকার দাম
advertisement
ভারতের চাহিদার ৯০ শতাংশ জ্বালানি আমদানি করতে হয়। ভারত যত তেল আমদানি করে তার প্রায় পঞ্চাশ শতাংশ আসে এই হরমুজ প্রণালী হয়ে। যুদ্ধের জেরে সেই হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি ধাক্কা খেলে, ভারতে জ্বালানির দামে আগুন লাগতে পারে। হুহু করে বাড়তে পারে পেট্রোল, ডিজেলের দাম। বাড়তে পারে তরল প্রাকৃতিক গ্যাসের দাম। বাড়তে পারে বিমানের টিকিটের ভাড়া। পড়তে পারে টাকার দাম। ভারতের শেয়ার বাজারও বড়সড় ধাক্কা খেতে পারে।
advertisement
মধ্যপ্রাচ্যে মহারণ। আমেরিকা এবং ইজরায়েলের হামলায় তছনছ ইরান। আমেরিকা-ইরান যুদ্ধের আবহে বিশ্ববাজারে ক্রমশ বাড়ছে অশোধিত তেলের দাম। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী বন্ধের কৌশল নিয়েছে ইরান। ওমান উপকূলে পরপর অয়েল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। জ্বলছে হরমুজ প্রণালী। থমকে তেল সরবরাহ। চড়ছে অপরিশোধিত তেলের দাম ।
advertisement
এর আঁচ কি এবার পড়তে চলেছে ভারতে? ইরান হরমুজ প্রণালী বন্ধ করায় প্রশ্নটা জোরাল হয়ে উঠেছে।হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফ লাইন। পারস্য উপসাগরে মাত্র ৩৩ কিলোমিটার চওড়া জলপথএর গুরুত্ব অপরিসীম। এর উত্তরে ইরান, দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে সৌদি আরব, ইরান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহি থেকে অপরিশোধিত তেল রফতানি হয়।
advertisement
হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি ধাক্কা খেলে ভারত কী করবে? আমেরিকা, ভেনেজুয়েলা, ব্রাজিল, পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তেল আমদানি করতে পারে। আমেরিকার শুল্কচাপে রাশিয়া থেকে তেল কেনা অনেকটাই কমিয়ে দিয়েছে ভারত। চাহিদা মেটাতে আবার কি সেই রাশিয়া থেকে জ্বালানি কেনা বাড়াবে নয়াদিল্লিতেমনটা করলে আবার কি ট্রাম্প শুল্কের ভার বাড়িয়ে দিতে পারেন? এ নিয়ে রয়েছে টানাপোড়েন।






