advertisement

Shalik Beliefs: সকালে 'এক শালিক' দেখেছেন? কেন 'এক শালিক' দেখাকে অশুভ আর 'দুই শালিক' দেখাকে শুভ মানা হয়? আসল কারণ জানলে চমকে যাবেন

Last Updated:
Shalik Beliefs: এক শালিক দেখলে দিন খারাপ যায়, আর জোড়া শালিক দেখলে শুভ—এমন বিশ্বাস বহুদিনের। এই ধারণার পেছনে কি সত্যিই কোনও যুক্তি আছে? বিষয়টি নিয়ে মতামত জানালেন জ্যোতিষী
1/7
সকালে উঠে শালিক দেখছেন! জানেন এক শালিক শুভ নাকি দু'শালিক শুভ। প্রাচীন কাল থেকেই এই কথা গুলি লোকমুখে প্রচারিত, এই ধারণাগুলি কতটা বাস্তবায়িত বা ভাগ্যের সঙ্গে এর যোগ সুত্র আছে কি না, সে সম্পর্কে দেখে নেওয়া যাক।

2/7
সকালে ঘুম থেকে উঠে এক শালিক দেখলেই মন খারাপ হয়ে যায় অনেকের। অনেকেই মনে করেন, দিনের শুরুতে এক শালিক দেখলে নাকি সারাদিনটাই তাঁর খারাপ যায়। সারাদিন ধরেই মনে হয় এই বোধহয় কিছু অঘটন ঘটল বলে।

3/7
অন্যদিকে আবার, দিনের শুরুতে দুই শালিক দেখলে মন ভাল হয়ে যায়। এখানেও রয়েছে বিশ্বাস। অনেকেই মানেন যে, দুই শালিক দেখা দেওয়ার অর্থ আজ তাঁর সঙ্গে ভাল কিছু হতে চলেছে। কিন্তু এগুলো কি শুধুই বিশ্বাস নাকি এর পিছনে লুকিয়ে অন্য কোনও যুক্তি?

4/7
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, আমরা প্রায় সকলেই জানি যে সকালে এক শালিক দেখা অশুভ, আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায়। এই কথাটা সত্যি যে এক শালিক দেখা অশুভ, জোড়া শালিক দেখা শুভ।

5/7
শালিক খুব সাধারণ পাখি। যদিও এটি ময়না নামে পরিচিত। শহর হোক গ্রাম সর্বত্রই শালিকের দেখা মেলে। পাশাপাশি বিশ্বের প্রায় সব দেশেই এই পাখি দেখা পাওয়া যায়। কিন্তু শালিক পাখি নিয়ে এই বিশ্বাস প্রচুর মানুষের মধ্যেই রয়েছে। আবার জোড়া শালিক দেখলে ওই দিন আপনার জীবনে ঘটলে চলেছে কোনও ভাল কাজ।

6/7
কিন্তু জোড়া শালিকের অর্থ দুটো শালিক নয়। ওই জোড়া শালিকের মধ্যে একটা পুরুষ ও অন্যটি মহিলা শালিক হওয়া জরুরি। এই জোড়া শালিক শুভ হিসেবে বিবেচিত হয়। যদিও এর কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। মূলত এটা মানুষের বিশ্বাস। অন্যান্য কুসংস্কারের মতোই এটাও মানুষের মধ্যে গেঁথে গিয়েছে যে জোড়া শালিক দেখলে দিন ভাল যাবে। আর যদি দিনের শুরুতে এক শালিক দেখেন তাহলে ঘটতে পারে কোনও বিপদ।

7/7
তবে এই বিশ্বাস সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কোনও উল্লেখ নেই। তবু মানুষ মনে করেন যে এক শালিক দেখার অর্থ দিন খারাপ যাওয়া। তাই সকালেবেলা কোনও কাজের জন্য বেরোলে তখন যদি সামনে এক শালিক চলে আসে, ভয় পেয়ে যান অনেকেই। পাশাপাশি দুই শালিক দেখলে মন ভাল হয়ে যায়।