advertisement

Paschim Medinipur News: সারা দেশের নানা রাজ্যের লড়াই বেলদায় জমজমাট যোগাসনের আসর

Last Updated:

Paschim Medinipur News: অল ইন্ডিয়া যোগা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হল বেলদায়

+
সারা

সারা ভারত যোগ চ্যাম্পিয়নশিপ

বেলদা: যোগাভ্যাস প্রতিটি মানুষের শরীর ও মন গঠনের জন্য প্রয়োজন। দুই দিনের সারা ভারত যোগা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হল পশ্চিম মেদিনীপুরের বেলদা তে। দেশের প্রায় ১০ থেকে ১২ টি রাজ্যের প্রতিযোগিতা অংশ নেয় অল ইন্ডিয়া যোগা চ্যাম্পিয়নশিপে। বেসরকারি একটি সংস্থার উদ্যোগে ৬ তম বর্ষে যোগা চ্যাম্পিয়নশিপে প্রায় সাতশোরও বেশি প্রতিযোগী অংশ নেয়।
শনি এবং রবিবার বেলদা গঙ্গাধর অ্যাকাডেমিতে এই যোগা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। প্রসঙ্গত প্রাচীন সময়কাল থেকে যোগব্যায়াম এবং যোগাভ্যাস এর প্রচলন হয়ে আসছে। বর্তমান সময়েও চিকিৎসা শাস্ত্রেও শরীর সুস্থ রাখার জন্য অন্তর্ভুক্ত হয়েছে যোগাভ্যাস।
advertisement
advertisement
যোগব্যায়ামের অনুশীলন এর মধ্য দিয়ে আট থেকে ৮০ যেকোনো বয়সে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা রাখা যায়। তবে বর্তমান যুবক প্রজন্ম মজেছে অনলাইনে দুনিয়ায়। হাতে থাকা স্মার্টফোন নষ্ট করছে শৈশব। তবে মোবাইল বিমুখ এই যোগা প্রতিযোগিতায় অংশ নিলো খুদেরাও।
advertisement
প্রাণায়াম যোগাসন এমনকি যোগা নৃত্য পরিবেশিত হয় এই চ্যাম্পিয়নশিপে। সফলদের হাতে পুরস্কারও তুলে দেয়া হয় সংগঠনের তরফে। অসম, ঝাড়খন্ড সহ পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলা থেকে এই চ্যাম্পিয়নশীপে অংশ নেয় প্রতিযোগীরা। মূলত দৈনন্দিন জীবনে যোগাভ্যাসের গুরুত্ব এবং নিজের গুনাবলী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং সকল প্রতিযোগী দের যোগাসন ও যোগাতে আরো বেশি মনোনিবেশের জন্য এই আয়োজন সংগঠনের।
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: সারা দেশের নানা রাজ্যের লড়াই বেলদায় জমজমাট যোগাসনের আসর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement